রাশেদুল হাসান কাজল, ফরিদপুর সংবাদদাতা।।
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ.কে. আজাদ। সোমবার সকালে বিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্ব তুলে ধরে বলেন, মানসম্মত শিক্ষা না হলে‌ এখান থেকে ভালো কোন ছাত্রছাত্রী বেরিয়ে আসবে না। আমি এ স্কুল থেকে প্রতিটা ছাত্রছাত্রী এক একটি সম্পদে পরিনত হয়ে বের হোক। এ জন্য শিক্ষাক ও অভিভাবকদের গুরুদায়িতত্বটা নিষ্ঠার সাথে পালন করতে হবে। এ.কে. আজাদ বিদ্যালয়ে সার্বিক মঙ্গল কামনা করেন এবং বিদ্যালয়ের নতুন চারতলা ভবন নির্মাণের ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, বিদ্যালয়টি ফরিদপুর জেলার মধ্যে শিক্ষা সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশের অনেক নামিদামি ছাত্রছাত্রী এ স্কুলে লেখাপড়া করেছে।

স্কুলটি যাতে দেশের মধ্যে অন্যতম স্কুলে পরিণত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, এ বিদ্যাপিটটির ১৩৫ বছরের ঐতিয্য রয়েছে। এ স্কুলে পড়েছেন স্বনামধন্য বিজ্ঞানী স্যার জগদিশ চন্দ্র বসু। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খলিফা কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার ‌ বিষ্ণুপদ ঘোষাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, জেলা শিক্ষা প্রকৌশলের নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার খন্দকার আফজাল হোসেন, কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান।

এ’সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাফফর হোসেন প্রভাত কুমার বিশ্বাস, গুরুদাস সাহা, ফরিদপুর পৌরসভার ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল শেখ, কানাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন সহ বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিবাবক বৃন্দ। এর আগে জাতীয় সংগীত পরিবেশন , কূচকাওয়াজ এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে