জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
অসৎ মানুষেরা সব সময় সুযোগ সন্ধানী হয়ে থাকে। তারা মুখোশধারী। তাদের কাছে সাধারণ জনগণ ও মেহনতী মানুষের কোনো দাম থাকে না। ভোট আসলে তারা মানুষের কাছে যাওয়া-আসা করে। এধরনের মানুষ থেকে আপনারা সব সময় দূরে থাকুন। তিনি আরো বলেন আমি সুযোগ সন্ধানী নেতা নই। আমি গরীব-দুঃখী,মেহনতী ও সাধারণ জনগণের নেতা হতে চাই। কথাগুলো বলেছেন ব্রাহ্মনবাড়িয়া ২(সরাইল -আশুগঞ্জ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী স্বতন্ত্র প্রার্থী মঈনুদ্দিন মঈন। তিনি নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্তে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। জনসেবক হওয়ার জন্য নিজেকে ভোটে জেতানোর দায়িত্ব ছেড়ে দিয়েছেন এলাকার মানুষের উপর। তিনি ৩০ ডিসেম্বর শনিবার নির্বাচনী পথসভায় জনতার উদ্দেশ্যে মঈনুদ্দিন মঈন বলেন, আমি আপনাদের সন্তান। আগামী ৭ জানুয়ারী পর্যন্ত আমার দায়িত্ব আপনাদের উপর। আমি জানি আপনারা আমাকেই ভোট দেবেন। সকাল সকাল কেন্দ্রে হিয়ে কলার ছড়ি মার্কায় আপনার মুল্যবান ভোটটি দেবেন। আপনারা জিতিয়ে আনলে ৮ জানুয়ারি থেকে আপনাদের দায়িত্ব আমার উপর।

আশুগঞ্জে উপজেলার লালপুর,ভবানীপুর, দগরীসার এবং সরাইল উপজেলার পাকশিমুল,চুন্টা,জয়দরকান্দি ও চুন্টায় সকাল থেকে রাত পর্যন্ত আশুগঞ্জ ও সরাইলের বিভিন্ন এলাকায় জনসভা ও পথসভা করেন তিনি। রাতে তার নিজ গ্রাম তালশহরে উঠান বৈঠকের কথা রয়েছে। তিনি বলেন একটি ভোট দেওয়া শুধু আপনাদের নিজের বিষয় নয়, আপনাদের সন্তানদের ভবিষ্যতের ও অনেক কিছু নির্ভর করে। নিজের সন্তানের উপরও অনেক কিছু নির্ভর করে। কারো মিষ্টি মিষ্টি কথায় যদি নিজের মুল্যবা ভোট এদিক-সেদিক দেন,তাহলে কত বড় ধোকা খাবেন নিজেও বুঝবেননা। তিনি আরো বলেন, দেশের চলমান অগ্রযাত্রা ধরে রাখতে হলে আমাকে আপনারা বিজয়ী করতে হবে। সে জন্য আপনারা সকলে কেন্দ্রে গিয়ে কলার ছড়ি প্রতিকে ভোট দিবেন।

সরাইল- আশুগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে এলাকা বাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,আপনারা এমন মানুষকে ভোট দিবেন যারা সব সময় মানুষের পাশে থেকে সেবক হিসেবে কাজ করবে। গরীব দুঃখী মেহনতি মানুষের কথা শুনবে। যোগ্য মানুষ দেখে ভোট দেওয়া এটাও একটা ঈমানের অংশ। ভোট আপনার অধিকার। আপনার অধিকার আপনি নিজেই ভোট সেন্টারে গিয়ে ভোট প্রয়োগ করবেন। তাই আপনারা যাকে যোগ্য মনে করবেন,তাকেই ভোট দেবেন। নির্বাচন এলে অতিথি পাখির মতো অনেকে অনেক প্রতিশ্রুতি দিতে আসে এবং দিয়ে থাকে। আমি আপনাদের কাছে অতিথিও নয়, অতিথি পাখিও নয়। তাই আমি সুযোগ সন্ধানী নেতা না হয়ে গরীবের বন্ধু হতে,গরীবের এমপি হতে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে নির্বাচনের মাঠে নেমেছি। তিনি তার নির্বাচনী পথসভায় বলেন, আমি জনগনের পাশে থেকে সারা জীবন সেবা করতে চাই। আমি যদি নির্বাচনে বিষয় লাভ করি,তাহলে জনগন যকদিন আমাকে ভালবাসবে ততদিন আমি জনগনের পাশে থেকে এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাব। তিনি আরো বলেন, বিগত কয়েক বছর দেখেছি বসন্তের কোকিলরা নির্বাচনের সময় উড়ে আসে। তাদের জন্গনের সেবরা কোন খবর নেই। নির্বাচনের মনোনয়নের জন্য তারা তখন উঠে পড়ে লাগেন। যারা জনগন থেকে বিচ্ছিন্ন, তারা কিসের জন্য জনগণের ভোটের জন্য আসে,সেটা জনগনের কাছে প্রশ্ন রাখেন তিনি। তাই আগামী ৭ জানুয়ারি আপনারা ভোট কেন্দ্রে গিয়ে কলার ছড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাকে আপনাদের সেবক হিসেবে পাশে রেখে কাজ করার সুযোগ দিন। এ সময় তিনি এলাকার বয়োবৃদ্বদের সাথে সালাম ও কুশল বিনিময় করেন তিনি।

পথসভা ও গনসংযোগের সময় মঈনুদ্দিন মঈনের সঙ্গে ছিলেন আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন সিকদার,সদর ইউপির সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন, শরীফপুর ইউপি চেয়ারম্যান সাফিউদ্দিন চৌধুরী, লালপুর ইউপি চেয়ারম্যান মোর্শেদ মাষ্টার,আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর কবির ছাড়াও আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।

ব্রাহ্মনবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে