হুট করেই বিয়ে করে ফেলেছে উথাল আর ইশাল। উথাল বাবার ভয়ে বাড়িতে ফিরতে পারবে না, ইশাল কিভাবে নতুন বর নিয়ে বাড়িতে যাবে? কোথায় যাবে ওরা এখন? বন্ধুরাও কাজী অফিস থেকেই ওদেরকে একা ফেলে চলে গেছে। পথ আর পার্কই ওদের ভরসা। কিন্তু রাত কাটবে কিভাবে? বাসর হবে না?  এমন অনেক প্রশ্নই ঘুরপাক খায় উথাল আর ইশালের মাথায়।

এরমধ্যে রাতে ওদের সঙ্গে দেখা হয় ষাটোর্ধ এক দম্পতির। তারাও একসময় পালিয়ে বিয়ে করেছিলেন। গল্পটা মিলে যায় অনেকটাই। কিন্তু তাতে সমাধান মেলে না। রাতে রাস্তায় ওদেরকে আটক করে পুলিশ। গল্পের পুরোটা জানতে হলে দেখতে হবে লাক্স নিবেদিত টোনাটুনির প্রেম নামের নাটকটি। প্রচারিত হবে ঈদের ৩য় দিন রাত ১০টায় আরটিভিতে। ১৯৫২ এন্টারটেইনমেন্ট লিঃ এর  প্রযোজনায়, নূর সিদ্দিকীর রচনা এবং এ সময়ের গুণী নির্মাতা তুহিন হোসেনের পরিচালনায় টোনাটুনির প্রেম নাটকে অভিনয় করেছেন লাক্স সুপারস্টার-২০১৮ এর মুকুটপ্রাপ্ত মানতাশা, মামনুন ইমন, কাজী উজ্জল, আজম খান, শিউলি জামান, রোমান্স, জনি, মেহেদি রনিসহ আরো অনেকে।

টোনাটুনির প্রেম প্রসঙ্গে মানতাশা বলেন গল্পটিতে আমার ইশাল চরিত্রটি অনেক মজার এবং তুহিন হোসেনের মতো গুনী পরিচালকের সাথে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। শুটিং এর সময় পরিচালক খুবই অসুস্থ ছিলেন, কিন্তু তিনি কাজ করে গেছেন নিরলসভাবে এবং প্রতিটা সিকোয়েন্স আমাকে তিনি ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। সহকর্মী ইমন ভাই অত্যন্ত গুণী শিল্পী, তার সাথে কাজ করতে পেরে আমি অত্যন্ত খুশী। অনেক সহযোগিতা করেছেন আমাকে পরিচালক ও তুহিন ভাই। ইউনিটটি সত্যিই অসাধারণ ছিলো। আর টোনাটুনির প্রেম নাটকটির রচয়িতা নূর সিদ্দিকী আমারই ক্যাম্পাসের বড় ভাই। আমি সবাইকে অনুরোধ করবো এবার ঈদে এই নাটকটি কেউ মিস করবেন না প্লিজ, আপনাদের ভালো লাগবে আমি আশা করছি।

গাজী মামুন

বিশেষ প্রতিনিধি, বিডি টাইমস্‌ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে