
সাতক্ষীরা প্রতিনিধি-যত ষড়যন্ত্র আসুক না কেন যথাসময়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।কোন ষড়যন্ত্রের কাছে মাথা নত করবেনা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণের সাথে নিয়ে প্রতিহত করতে হবে।বিএনপি’র মহাসমাবেশকে কেন্দ্র করে দুইটা চরিত্র ফুটে উঠেছে। ১৯৭১ সালের ২৫ শে মার্চ কাল রাত্রে পাকিস্তানি বাহিনীরা রাজারবাগ পুলিশ লাইনে যেভাবে পুলিশ মারছিল আবারও তাদের সেই চরিত্র ফুটে উঠেছে।আর একটি যেমন দখলদার ইসরাইল বাহিনী গাজায় নিরীহ মানুষ বা হাসপাতালে চিকিৎসাধীন মানুষের উপর হামলা চালাচ্ছে।সেভাবে গত ২৮ অক্টোবর আবারো রাজারবাগ হাসপাতালে চিকিৎসাধীন মানুষের উপরে হামলা চালিয়ে জ্বালাও পোড়াও করে অগ্নি সন্ত্রাস করে। দক্ষিণ পশ্চিম অঞ্চলে একসময় খুনের রাজত্ব কায়েম করেছিল বিএনপি।তাদের হাত বাঁচতে পারে নাই হুমায়ুন কবির বালু, সামসুর রহমানসহ সাংবাদিকরাও বলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা মঙ্গলবার(৩১ অক্টোবর)সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে বক্তব্য দেন,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। প্রধান অতিথি কামাল হোসেন আরও বলেন,শেখ হাসিনার সরকার দেশের ৫ কোটি মানুষকে টিসিবির মাধ্যমে খাদ্য পণ্য দিচ্ছেন।৫ লাক মানুষকে বিভিন্ন ভাতা প্রদান করছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে।পদ্মা সেতু দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের আশীর্বাদ হিসাবে নির্মিত হয়েছে।যা এই অঞ্চলের মানুষকে ব্যাবসা-বানিজ্যসহ খুব সহজে রাজধানীর সাথে যোগাযোগ করতে সহায়তা করছে।সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করতে হবে প্রতিপক্ষ হয়ে নয় একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে। মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে সরকারের উন্নয়ন বার্তা।আগামী ১১ নভেম্বর খুলনার সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের বিশাল জনসভা।সেই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জনসভা সাফল্যমন্ডিত করতে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের স্বরূপ উপস্থিতি থাকতে হবে।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, সদর-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি,সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন,শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি।
এছাড়া আরো বক্তব্য দেন,সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু সনৎ কুমার ঘোষ,কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সাইদ মেহেদী,শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন প্রমুখ। এছাড়া জেলা আওয়ামী লীগের বিশেষ বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ, কৃষকলীগ,মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























