শহিদুল ইসলাম দইচ, যশোর সংবাদদাতা।।
যশোরে প্রধানমন্ত্রীর দেওয়া গৃহ ও ভূমিহীনদের নতুন ঘর ও জায়গা দেওয়ার কথা বলে শতাধীক লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে হাসান আলী(৫৩) নামের এক প্রতারক। তাও আবার সদর ইএনওর নাম ভাঙ্গিয়ে। প্রতারনার কাজে ব্যাবহার করা ইএনও অফিসের সীল। ভুক্তভোগীরা জড়ো হয়ে প্রতারক হাসান আলীকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ২৪’শে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় যশোর শহরের খালধার রোডে। আটক প্রতারক হাসান ইকবাল শহরের মোল্লাপাড়ার সাবের আলীর ছেলে।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী বলেছেন ঘটনাটি নিন্দনীয়। ভুক্তভোগী শহরের খালধার রোডের বাসিন্ধা জসিম উদ্দিন অভিযোগ করে জানায়, আমি হত দরিদ্র রিকসা চালক। আমাকে প্রধানমন্ত্রী দেওয়া ভূমি ও গৃহ দেওয়ার কথা বলে হাসান আলী সাড়ে চার হাজার টাকা নিয়েছে। ইএনও অফিসের সিল মেরে দরখাস্থ রিসিভ করে নিয়েছে। সাত মাস পর হল ঘর ও যায়গা না দিয়ে একের পর এক ঘুরাচ্ছে। একই অভিযোগ তানিয়া পারভীনের তার কাছ থেকে ২৫ শ’ টাকা নিয়েছে ঘর দেবে।

বারান্দী মোল্যাপাড়ার রফিকুল, বটতলার শাকিল,মঈন,আরতী রানী,আনিসুর রহমান, আকতার খান,আরতী রানী বিশজনের ও অধিক নারী পুরুষ অভিযোগ করে জানায়, এরা সবাইসহ শতাধীক লোকের কাছ থেকে হাসান ইকবালকে ৫ লক্ষাধীক টাকা প্রতারনা করে হাতিয়প নিয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ভূমি ও ঘর দেবে। ৬-৭ মাস পার হয়ে গেল ঘর ও দেয়না টাকাও ফেরত দেয়না। গতকাল সন্ধায় খালধার রোডে হাসান ইকবালকে পাই। লোকজন তাকে আটক করে রাখলে পুলিশ হাসানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানতে চাইলে সদর উপজেলার ইএনও অনুপ দাশ বলেন,এঘটনা আমি আগে জানতাম না উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী মহাদয় ফোনে জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে বলেন, আমার অফিসের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। জানতে চাইলে সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী বলেন, সকাল বেলা ঘটনাটি মোবাইল ফোনে জানতে পারি। সামনে নির্বাচন ভোটকে প্রশ্নবিদ্ধ করছে।প্রধানমন্ত্রীর দেওয়া উপহার গৃহ- ভূমি নিয়ে প্রতারনা এটা খুবই নিন্দনিয় ঘটনা। বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল জুয়েল ইমরান ও সদরের ইএনওকে জানিয়েছি।এটা ছোট খাট ঘটনা নয়। কঠোর হস্থে দমন করা হবে।

যশোরের জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদাররের কাছে জানতে চাইলে বলেন, এরকম ঘটনা খুবই নিন্দনিয়। আইনগত ব্যাবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। কোতয়ালী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন এঘটনায় থানায় নিয়মিত মামলার হয়েছে। মামলা নং (৯২/২৪.১০.২৩)।

যশোর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে