জেবলু তনচংগ‍্যা, রাঙ্গামাটি প্রতিনিধি।। রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত ৯০’দশকের আলোড়ন সৃষ্টি করা চান্দিমা সিনেমা হল কালের বিবর্তনে বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই সময় সিনেমা হলে সিনেমা দেখতে ভিড় জমতো কাপ্তাই, রাঙ্গুনিয়াসহ আশপাশের বিভিন্ন উপজেলার হাজারো বিনোদনপ্রেমী মানুষের।

সম্প্রতি সিনেমাহলটিতে গিয়ে দেখা যায়, পুরো সিনেমাহল এলাকাজুড়ে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। চারিদিকে জঙ্গলে আচ্ছাদিত করে ফেলেছে সিনেমা হলটিকে। অথচ গত ২৫ বছর পূর্বেও এই সিনেমাহলের সামনে টিকিট কিনতে ভিড় জমে যেতো মানুষের। সেই সোনালী দিন এখন কেবলই স্বপ্ন।

সিনেমাহলটির পাশের এলাকায় বসবাসকারি সুমি আক্তার, আব্দুর রহমান সহ স্থানীয় কয়েকজন বাসিন্দা সিনেমাহলটির স্মৃতিচারণ করে বলেন, সেই ১৯৯১ সালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে পড়ে চন্দ্রঘোনা কেপিএমের আওতাধীন চান্দিমা সিনেমা হল। পরে অবশ্য কিছুটা মেরামত করে শুরু করলেও বেশিদিন টিকে থাকতে পারেনি সিনেমা হলটি। নানা লোকসানে বন্ধ হয়ে যায় ঐতিহ্যবাহী এই চান্দিমা সিনেমা হল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে