
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শতাধিক খাস জমি ও নদীর জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ দোকান ঘর উচ্ছেদ করেছে। বুধবার (২৩ আগষ্ট) উপজেলার সোনারামপুর বাজারে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন বিচারিক হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান।
স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ঢোল ভাঙ্গা নদী ও সোনারামপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার কার্যালয়ের জায়গা দখল করে দোকান ঘর তুলে দীর্ঘদিন যাবত ভাড়া আদায় করে সুবিধা ভোগ করে আসছিলেন। এসব প্রভাবশালীদের ও অবৈধ দখলদারদের একাধিকবার ভূমি অফিস থেকে তাদের স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হলেও তারা তাদের দখল করা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নী। ফলে বুধবার ২৩ আগষ্ট ভ্রাম্যমান আদালত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এবং অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেন।
স্থানীয় এলাকাবাসী এমন সাহসী ও প্রসংশনীয় উদ্যোগের জন্য এসিল্যান্ড কাজী আতিকুর রহমানকে ধন্যবাদ জানান। ভ্রাম্যমান আদালত চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিচারিক হাকিম কাজী আতিকুর রহমানের সঙ্গে ছিলেন উপজেলার সোনারামপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা এমরান হোসেন। এসময় সহকারী কমিশনার ভূমি কাজী আতিকুর রহমান জানান, ঢোলভাঙা নদীর ও ভূমি অফিসের জায়গায় অবৈধভাবে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি দোকান ঘর নির্মাণ করে রেখেছিল। আমরা তাদের একাধিক বার স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দিলেও তারা আমলে নেইনি। সে কারনে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং অবৈধ দখল থেকে নদী ও ভূমি অফিসের জায়গা দখলমুক্ত করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ




























