চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বান্দরবানের এখনও উন্নতি হয়নি। পাহাড় ধসে পড়ায় রুমা ও থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এর মধ্যেই নতুন করে আবারও থানচি পোড়া বাংলা এলাকায় পাহাড় ধসে সড়ক ভেঙ্গে গেছে। জেলা সদরের মধ্যমপাড়ায় ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে বেশ কয়েকটি বাড়ি। বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক হয়নি।

রাঙামাটি ও খাগড়াছড়িতে আঞ্চলিক সড়ক যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। ফেনীতে মুহুরি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফুলগাজী ও পরশুরামের মুহুরি নদীর বাঁধের তিনটি স্থান ভেঙে অন্তত ১০ গ্রাম প্লাবিত হয়েছে।

এদিকে, টানা বৃষ্টি ও উজানের পানিতে বাড়তে শুরু করেছে উত্তর-উত্তর পূর্বাঞ্চলের নদ-নদীর পানি। ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এরইধ্যে, আবহাওয়া অফিস নতুন করে সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এতে বলা হয়েছে, আরো দুই দিন সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে