সচিবালয়ে গার্মেন্টসের ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভা শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এ তথ্য জানান। ১৪ জুনের মধ্যে গার্মেন্টস-সহ সব শ্রেণির শ্রমিকদের মে মাসের বেতন ও রোজার ঈদের ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছে সরকার। তিনি বলেন, ১০ জুনের মধ্যে মে মাসের বেতন পরিশোধ করতে হবে।

ঈদের আগে পর্যায়ক্রমে পোশাক-শ্রমিকদের ছুটি দেয়া হবে। আর ছুটির আগে বা ১৪ জুনের মধ্যে অবশ্যই উৎসব ভাতা পরিশোধ করতে হবে। ঈদে শ্রমিকেরা যাতে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারেন সে বিষয়েও খেয়াল রাখা হবে বলে জানান শ্রম প্রতিমন্ত্রী। চাঁদ দেখা সাপেক্ষে ১৬ বা ১৭ জুন হবে ঈদ।

হুমায়রা তাবাসসুম
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে