আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ (শুক্রবার) ফজরের নামাজের পর মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দেশের সর্ববৃহৎ জুমার নামাজে অংশ নিতে ভোর থেকেই বিভিন্ন এলাকার মুসল্লিরা ইজতেমার ময়দানে ছুটে আসেন। ময়দান ছাড়াও আশপাশের রাস্তায় দাঁড়িয়ে নামাজ আাদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিন জুমার খুতবা ও মোনাজাতে বাংলাদেশসহ সারাবিশ্বের কল্যাণ কামনা করা হয়। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে মুসলিমদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমায় যোগ দিতে টঙ্গীর তুরাগ তীরে জড়ো হয়েছে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম।

শুক্রবার ফজরের নামাজের পর মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্বের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম। যাতে আলোচনা করা হয় ঈমান ও আমল সম্পর্কিত নানা বিষয়। প্রথমদিন শুক্রবার হওয়ায় দেশের সর্ববৃহৎ জুমার নামাজে অংশ নিতে ভোর থেকেই বিভিন্ন এলাকার মুসল্লিরা ছুটে আসেন ইজতেমার ময়দানে। যানবাহন সংকট থাকায় অনেকে পায়ে হেঁটেও আসেন। ইজতেমার ময়দানে জায়গা না পেয়ে হাজার হাজার মানুষ ফুটপাত, খালি জায়গা ও রাস্তার পাশেই দলে দলে অবস্থান নেন। সেখানে বসেই তারা শীর্ষস্থানীয় মুরুব্বিদের বয়ান শুনছেন।

কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়েরের ইমামতিতে বৃহত্তম এই জুমার নামাজ অনুষ্ঠিত হয়। ময়দানে জায়গা না পেয়ে অনেকেই রাস্তায়, আশপাশের বাড়ির ছাদ, নৌকা, গাড়ির ছাদে নামাজ আদায় করেন। মোনাজাতে বৈশ্বিক ও দেশীয় নানা সংকট থেকে উত্তোরণ এবং দেশের মানুষ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দেয়া করা হয়। জুম্মার নামাজে অধিক মুসল্লিরা উপস্থিতির কথা মাথায় রেখে ইজতেমা এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তুরাগ তীরে টানা তিন দিন আখলাক, ঈমান ও আমলের ওপর তাবলীগ জামায়াতের শীর্ষস্থানীয় মুরুব্বিদের বয়ান শুনে আখেরি মোনাজাতে অংশ নেবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে