জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু সংস্কারের দাবি উঠেছে। গেল কয়েকবারের বন্যায় জামালপুরে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি সেতু। আর দীর্ঘদিন যাবৎ এই সেতুগুলো সংস্কার ও পুনঃনির্মাণ না হওয়ায় ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণের। দ্রুত সেতুগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করে গড়ে তোলার দাবি স্থানীয়দের।

জামালপুরের দেওয়ানগঞ্জের চিকাজানী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রাম। এই গ্রামের মানুষের চলাচলের সুবিধার জন্য ২০০১ সালে ব্রহ্মপুত্রের শাখা নদের ওপর একটি সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নির্মাণের কয়েকবছর পরেই বন্যায় ধসে যায় সেতুটির দুই পাশের সংযোগ সড়ক। দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জনগণের। ভুক্তভোগী এক গ্রামবাসী বলেন, তিন’বছর হইল ব্রীজটা ভাংছে। কেউ কোনো দিন খোঁজ খবর নেয় নাই। এহন বর্ষার টাইমে নৌকা দিয়ে গেছি। এহন পানি শুকায় গেছে ক্ষেত দিয়ে যাওয়া লাগে, ফসলের ভেতর দিয়ে। চলাচলতো কষ্টই। প্রতি বছরই জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন সেতু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নদী তীরবর্তী মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও সরিষাবাড়ি উপজেলার সেতুগুলো। আর এই সেতুগুলো দীর্ঘদিন যাবৎ সংস্কার ও পুনঃনির্মাণ না হওয়ায় ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের। দ্রুত এসব সেতু সংস্কার বা পুনঃনির্মাণ করে চলাচলের উপযোগী করে গড়ে তোলার দাবি স্থানীয়দের।

জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ সায়েদুজ্জামান সাদেক জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রীজগুলোর পুনঃনির্মাণের কাজ আমরা আস্তে আস্তে বাস্তবায়ন করছি। অনেকগুলোর টেন্ডার হয়েছে। কিছু কিছু কাজ চলমান আছে এবং আমরা আস্তে আস্তে সবগুলা কাজই বাস্তবায়ন করব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে