বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ। দেশে এক কোটি ১০ লাখ মানুষ থ্যালাসিমিয়ার বাহক হলেও প্রতিরোধে নেই কার্যকর ব্যবস্থা। ব্যয়বহুল চিকিৎসা এবং অজ্ঞতার কারণে আক্রান্তদের অধিকাংশ-ই মারা যায় ১০ থেকে ১৫ বছরের মধ্যে। থ্যালাসিমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্তপরীক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব চিকিৎসকদের।

দেশে ১ কোটি দশ লাখ মানুষ থ্যালাসিমিয়ার বাহক হলেও রোগির সংখ্যা ৬০ হাজার। আক্রান্তদের প্রতি মাসে রক্ত দিতে হয় একাধিক বার। খেতে হয় মূল্যবান ওষুধ। এতে মাসে ব্যয় হয় ১০ থেকে ২০ হাজার টাকা। খরচ মেটাতে না পেরে অনেক রোগি নিয়মিত চিকিৎসা নেনে না। ফলে কিডনি-লিভারসহ শরীরের নানা অঙ্গে আয়রন জমে ১০ থেকে ১৫ বছরের মধ্যেই মারা যায় অনেকে।স্বামী স্ত্রী-দুই জনই থ্যালাসিমিয়া রোগের বাহক হলে গর্ভের সন্তান এই রোগে আক্রান্ত হওয়ার ঝুকি থাকে ৭৫ ভাগ। তবে আশার কথা হচ্ছে, সন্তান জন্মের আগে গর্ভের ভ্রুণ পরীক্ষা করে সন্তানের সুস্থতা নির্ণয় করা সম্ভব।

খরচ কমানোর পাশাপাশি থ্যালাসিমিয়া প্রতিরোধে জোর দেয়ার আহ্বান জানাচ্ছেন চিকিৎসকরা। রক্ত পরীক্ষার মাধ্যমে বিয়ের আগে বর-কনের বাহক নির্ণয় বাধ্যতামুলক করার দাবিও তুলছেন তারা।

অনলাইন ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে