চুয়াডাঙ্গা সংবাদদাতা।। ভারতীয় নাগরিক আব্বাস মন্ডল দীর্ঘ দিন বাংলাদেশে কারাভোগ শেষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরে যান। কাগজপত্রে জটিলতার থাকায় গত অক্টোবর মাসে দেশে ফিরতে পারেনি সে। তবে আজ শনিবার দুপুর চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোষ্টের ৭৬ নং মেইন পিলারের কাছে শূন্য রেখায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ফেরত যাওয়া ভারতীয় নাগরীক হলেন- ভারতের নদীয়া জেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মান্দার মন্ডলের ছেলে আব্বাস মন্ডল(৩৫)। তবে আব্বাস মানসিকভাবে পরিপূর্ণ সুস্থ না। মাঝেমধ্যে সে এলোমেলো কথাবার্তা বলতো বলেই কারাগার কর্তৃপক্ষ জানায়।
চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ আবু নাঈম বলেন, আব্বাস মন্ডল অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রেবেশ করেন ২০১৮ সালের ৫ ফেব্রæয়ারি। চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে। পরে এ ঘটনায় একই দিন দামুড়হুদায় থানায় বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশে একটি মামলা হয়। এ মামলায় আমলী ১ম আদালত তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
সাজাভোগ শেষে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আব্বাস মন্ডলকে প্রায় সাড়ে ৪’বছরের বেশি সময় পর দেশে ফেরত পাঠানো হলো। শনিবার দুপুরে দর্শনা সীমান্তের ৭৬নং মেইন পিলারের পাশে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর কার্যক্রম সম্পর্ণ হয়। আব্বাস মন্ডলের পরিবারের পক্ষে উপস্থিথ ছিলেন ভাতিজা আদম মন্ডল। তিনি তার চাচাকে গ্রহণ করে বাড়ি নিয়ে যান। ভারতীয় নাগরিক হস্তান্তর প্রক্রিয়ার সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই আবু নাঈম, দর্শনা থানার এসআই ফজলুর রহমান, দর্শনা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জহির উদ্দিন বাবু ও এনজিও কর্মী ইউনুচ আলি। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র পাল, গেদে বিএসএফ ক্যাম্প কমান্ডার অশক কুমার, কৃঞ্চগঞ্জ থানার ইনচার্জ বাবিন মুখার্জি ও এনজিও কর্মী চিত্ত রঞ্জন।





























