কুষ্টিয়ার জেলার কিংবদন্তী ও কুষ্টিয়াবাসীর নয়নমণি বিআরবি গ্র“পের কর্ণধর ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমার বিশ্বমানের চিকিৎসা সেবা দিতে রাজধানী ঢাকার ৭৭/এ পূর্ব রাজাবাজার, পান্থপথে প্রতিষ্ঠিত করেন বিআরবি হসপিটাল লিমিটেড। কুষ্টিয়া শহরে তার সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকলেও মানব সেবার কান্ডারী মজিবর রহমান সেবার ব্রত নিয়ে রাজধানী ঢাকার বুকে হাসপাতালটি প্রতিষ্ঠিত করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
দেশের অন্যান্য হসপিটালগুলোতে চিকিৎসা সেবার আভিজাত্যের ছোঁয়া অনেক আগে লাগলেও এত দ্রুত বিআরবি হসপিটালের মত এতটা আভিজাত্যের ছোঁয়া লাগেনি কোন হসপিটালে, যা সরেজমিনে দেখে অনুধাবন করতে পেরেছি। গত ফেব্র“য়ারী মাসে আমার ছোট চাচার অপারেশনের জন্য ১০দিন অবস্থান করতে হয়েছে উক্ত হাসপাতালটিতে। ১০ দিনের অভিজ্ঞতার আলোকে সরেজমিনে অবস্থানকালে হাসপাতালের কার্যক্রম দেখে আমি অভিভূত হয়ে পড়েছি। আধুনিক রুচি সম্মত বহুতল ভবনে শোভা পাচ্ছে এ হাসপাতালটি। ইতিমধ্যেই চিকিৎসা সেবায় এ হাসপাতালটি সকলের নজর কেড়েছে। এই হসপিটালটি বর্ধিত করনের জন্য হসপিটালের সাথে লাগানো আরেকটি বহুতল ভবন ক্রয় করেছেন প্রতিষ্ঠানের মালিক, উক্ত ভবনের সংস্কারের কাজ চলছে দ্রুত গতিতে। অচিরেই তা মূল ভবনের সাথে সংযুক্ত হবে বলে হসপিটালে কর্মরত কর্মকর্তাদের নিকট থেকে জানা গেছে।
বিশ্বের আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা যন্ত্রপাতির মাধ্যমে সেবামূলক খাতে এ হাসপাতালটি অন্তর্ভুক্ত করে বিআরবি গ্র“প মানুষের সাধ্যের মধ্যে এ উন্নত সেবা প্রদানে বিরল ভূমিকা পালন করে যাচ্ছেন। বিশ্বমানের ইকো- হেলথকেয়ার’ ধারণায় ভবনের নকশা ও নির্মাণকাজ সম্পন্ন করে এই হাসপাতালটি রোগ নিরাময়ে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ম্যাক্রো সিস্টেমে তৈরি অবকাঠামোর কারণেই এখানে রোগীদের সকল চাহিদা পূরন হচ্ছে সহজেই। এখানে রয়েছে রোগ নির্ণয়ে সর্বাধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তির ব্যবহার ও সকল ক্ষেত্রে তুলনামূলক কম খরচের সুবিধা। জরুরি প্রয়োজনে রোগির স্বজনদের একটি ফোনেই পৌছে যাচ্ছে নিজস্ব হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স। দেশের যে কোন জায়গা থেকে রোগি পরিবহনের সুবিধা তৈরী করে রেখেছেন হসপিটাল কর্তৃপক্ষ। দেশের সর্বাধুনিক গ্যাস্ট্রো এন্টারোলোজি সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে এ হাসপাতালটিতে। এ সেন্টারে সংযুক্ত হয়েছে অত্যাধুনিক রোগ নির্নয় যন্ত্রপাতি। সুন্দর ও মনোরম পরিবেশে রোগীদের সেবা দিতে কর্তব্যরত ডাক্তাররা রোগীদের হাসিমুখ দেখতে পারায় ডাক্তাররা এ হাসপাতালকে নিয়ে গর্ব করে।
দেশের খ্যাতিমান সার্জন ও এশিয়া মহাদেশের সেরা ডাক্তার প্রফেসর মহম্মদ আলীর নেতৃত্বে হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক সেন্টারে লিভার, পিত্তথলি, অগ্নাশয়, পিত্তনালী, অগ্নাশয় নালীসহ পাথর, টিউমারের অপারেশন ও চিকিৎসা পরিচালিত হচ্ছে। এই হাসপাতালের মাধ্যমে দেশে প্রথম চালু হয়েছে আন্তর্জাতিক মানের নিউরো সেন্টার। ব্রেইন এন্ড স্পাইন সেন্টারে মস্তিস্ক ও মেরুদন্ডের সকল রোগ সহজে শনাক্ত ও সর্বাধুনিক চিকিৎসা প্রদানের অভিজ্ঞ ডাক্তারসহ সব রকমের সুযোগ সুবিধা রয়েছে। এখানেই রয়েছে একমাত্র নিউরোসার্জারি প্রযুক্তি ও-আর্ম ও ২ ইন্ট্রা-ওপারেটিভ ইমেজিং অ্যান্ড নেভিগেশন সিস্টেম, যার মাধ্যমে মস্তিস্কের জটিল অপারেশনে আগের এমআরআই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সম্পূর্ণ প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করা হয়। এ হাসপাতাল তা থেকে দেশবাসীকে মুক্তি দিয়েছে। বিশ্বমানের নিউরো সার্জারি চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ নিউরো সার্জিক্যাল টিম এখানে সেবা প্রদান করছে।
সময়ের চাহিদার সঙ্গে এই হাসপাতালে ইতিমধ্যে অত্যন্ত মনোরম পরিবেশে ‘মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার’ সেন্টার চালু করা হয়েছে। দেশের খ্যাতনামা মা ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখানে ২৪ ঘন্টা সেবা প্রদান করছেন। এর মধ্যে স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ, নবজাতক রোগ বিশেষজ্ঞ, নবজাতকদের জন্য অত্যাধুনিক নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ মনোরম পরিবেশে এই সেন্টারে স্বাভাবিক প্রসব ও সিজারিয়ান ডেলিভারির ব্যবস্থা রয়েছে।ডায়ালাইসিস সুবিধাসহ ‘ইউরোলজি ও নেফ্রোলজি’ সেন্টারের মাধ্যমে মূত্রনালী ও কিডনি সম্পর্কিত দুরারোগ্য রোগের চিকিৎসা শুরু হয়েছে। চলমান সময়ে এখানে সংযুক্ত করা হয়েছে সর্বাধুনিক যন্ত্রপাতি। এই বিভাগে ২৪ ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে সেবা প্রদান করা হচ্ছে। এখানে কিডনি, প্রোস্টেট ও মূত্রনালীর যাবতীয় অপারেশনসহ চিকিৎসা প্রদান করা হচ্ছে।
‘বোন অ্যান্ড জয়েন্ট’ সেন্টারের মাধ্যমেও এখানে অত্যাধুনিক চিকিৎ্সা সেবা পাচ্ছেন রোগিরা। সব মিলে বিআরবি হসপিটাল চিকিৎ্সা সেবায় দেশে নতুন দিগন্তের সূচনা করেছে। ২৪ ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত নার্স ও রোগিদের যতœ নেওয়ার এটেনডেন্টসহ এখানে রয়েছে সর্বাধুনিক মানের সাতটি অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ ওয়ার্ড। অভিজাত সেবায় সিঙ্গেল কেবিনে রয়েছে আধুনিক বেড, অক্সিজেন প্যানেল, স্বজনের জন্য সোফা কাম বেড, টেলিভিশন, ফ্রিজ, আলমারী, ইন্টারকমসহ পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী দিনে পাঁচবার খাবার ব্যবস্থা। টুইন শেয়ারিং কেবিন ও হাই কেয়ার বেডেও পর্দা দিয়ে পৃথক করা অক্সিজেন প্যানেলসহ রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধা।
সব রকমের ল্যাব মেডিসিন সার্ভিসের পাশাপাশি রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে রয়েছে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, এমআরআই, এক্স-রে, এমআরসিপি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, ইটিটি, ফোরডি আল্ট্রাসনোগ্রাফি, এডোস্কপি/কোলোনোস্কপি ও এফএনএসি’র সুবিধা। ২৪ ঘন্টা ফার্মেসি, ক্যাফেটিরিয়া, গাড়ি পার্কিং সুবিধাসহ থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিনয়ী ও অভিজ্ঞ স্টাফরা সহজেই রোগীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলে এবং মানষিক শক্তি যোগায়। চলতি বছরে অমর একুশে বই মেলায় মাস জুড়ে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করে আরেকটি জলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছে বিআরবি হসপিটাল লি:।
বিআরবি হসপিটালের একজন কর্মকর্তা বলেন, কুষ্টিয়া জেলার নয়নমনি ও দেশ বরেন্য শিল্পপতি বিআরবি গ্র“পের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান তার ব্যবসার বাইরে সেবার মন মানুসিকতা নিয়ে এ প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। তার নির্দেশ মতে দেশের মানুষকে বিশ্বমানের সেবা প্রদানে আমরা বদ্ধ পরিকর। তিনি আরও জানান, রাজধানীর আরও অভিজাত যে কোন হাসপাতালের চেয়ে এখানকার পরিবেশ ও চিকিৎসার মান অনেক উন্নত এবং খরচের ক্ষেত্রেও অন্যদের তুলনায় অনেক কম।
কেএম শাহীন রেজা
কুষ্টিয়া, বিডি টাইম্স নিউজ



























