বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার দুপুর ২টা ৩৯ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিনি সমাবেশের উদ্বোধন করেন। এ’সময় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল উপস্থিত ছিলেন। আসন গ্রহণ করার পরে বঙ্গবন্ধু কন্যা যুবলীগের ওয়েবসাইট উদ্বোধন করেন।

আওয়ামী লীগ সভাপতিকে সভামঞ্চে ফুল দিয়ে বরণ করে নেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। প্রধানমন্ত্রীর হাতে তারা ক্রেস্ট তুলে দেন। এ’উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাও ঢেলে সাজিয়েছে ডিএমপি। নির্দিষ্ট স্টিকার ছাড়া কোনও গাড়িই সমাবেশস্থলে প্রবেশ করতে পারবে না। দুদিন আগ থেকেই সমাবেশস্থলে সর্বসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। এর আগে, যুবলীগের সুবর্ণজয়ন্তীর মহাসমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে দেশের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হয় নেতাকর্মীরা। সারা দেশ থেকে এই সমাবেশে অন্তত ১০ লাখ নেতাকর্মী যোগ দেওয়ার আশা করছেন কেন্দ্রীয় নেতারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে