হিলি সংবাদদাতা ।। শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৮’দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শনিবার (৮’ই অক্টোবর) সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। টানা ৮’দিন পর আমদানি রপ্তানি শুরু হওয়ায় বন্দর অভ্যন্তরে ফিরেছে কর্মচাঞ্চল্য।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিডি টাইম্স নিউজকে বলেন, হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল পহেলা অক্টোবর থেকে ৬ই অক্টোবর ছয়দিন ভারতীয় হিলি স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রেখে ছিলো সে দেশের ব্যবসায়ীরা।
৩০’শে সেপ্টেম্বর ও ৭ই অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে হিলি স্থলবন্দর দিয়ে মোট ৮ দিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ছিল। শনিবার (৮ই অক্টোবর) থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। তবে বন্ধের সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।














