কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলার ডুবে নিখোঁজ আছেন অনেকে, উদ্ধার করা হয়েছে রোহিঙ্গাসহ ৩৫’জনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা। আজ মঙ্গলবার (৪’ঠা অক্টোবর) ভোরে টেকনাফের শামলাপুর হলবনিয়া নৌঘাট থেকে তাদের উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় মেলেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সমুদ্র পথে রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়। ওই ট্রলারে ৮৫’জন যাত্রী ছিল। ৩৫’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন। এখনও উদ্ধার কার্যক্রম চলছে।

টেকনাফের শামলাপুরের স্থানীয় যুবক তারেক বলেন, ভোরের দিকে সমুদ্রে হাঁটতে বের হয়েছিলাম। সেখানে দেখি কয়েকজন লোক বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। পরে শুনি তাদের থেকে ট্রলার ডুবে গেছে। পরে কোস্টগার্ডকে খবর দিলে তারা বোট নিয়ে তাদের উদ্ধার করে। পরে কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়।

বাহারছড়া কোস্ট গার্ড জানায় গতকাল রাতে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে কয়েকজন দালাল রোহিঙ্গাদের নিয়ে অবৈধভাবে সাগরপথে যাত্রা শুরু করে। কিন্তু বাহারছড়া উপকূলে এসে ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চার জন দালাল। বাকিরা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এখনও উদ্ধার কার্যক্রম চলছে। উদ্ধার রোহিঙ্গাদের কয়েকজন জানান, মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে গতরাতে ট্রলারে ওঠেন তারা। ট্রলারে প্রায় ৮৫’জন যাত্রী ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে