দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে রাশিয়া থেকে আমদানি হবে ৫’লাখ টন গম আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এক্ষেত্রে প্রতি কেজির দাম পড়বে ৪০ টাকা ৮৫ পয়সা করে। মোট খরচ হবে ২ হাজার ৪২ কোটি ৫০ লাখ টাকা। তবে কোন মুদ্রায় কেনা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এই প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়।

দেশে বেশিরভাগ নিত্যপণ্যের দাম চড়া। বর্তমানে যথেষ্ট মজুত থাকলেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও বাজার নিয়ন্ত্রণের জন্য নানা উদ্যোগ নিয়েছে সরকার। সে লক্ষ্যে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি চালুর পাশাপাশি বিভিন্ন দেশ থেকে চাল ও গম সংগ্রহের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে জিটুজি পদ্ধতিতে ভারত এবং ভিয়েতনাম থেকে চাল কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এ প্রক্রিয়ায় ভারত থেকে দুইধাপে একলাখ টন সেদ্ধ চাল আমদানি করা হবে। পাশাপাশি ভিয়েতনাম থেকে ২ লাখ টন সেদ্ধ চাল এবং ৩০ হাজার টন আতপ চালও সংগ্রহ করা হবে। এছাড়াও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২ প্রস্তাব এবং সবমিলিয়ে ক্রয় কমিটিতে ১৬টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে