প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত চলছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। আর ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের ভেতরে ঘাপটি মেরে আছে বলেও মনে করছেন আবুল কালাম আজাদ।
বুধবার জাতীয় সংসদে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড নিয়ে আনা একটি সাধারণ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আবুল কালাম আজাদ এসব কথা বলেন। আবুল কালাম আজাদ বলেন, নিজস্ব ম্যাকানিজমে তথ্য সংগ্রহ করে ষড়যন্ত্র প্রতিহত করা ও জেলা–উপজেলায় যারা কাজ করছেন তাদের দিকে খেয়াল রাখতে হবে।
ষড়যন্ত্রকারীদের ঘৃণ্য চক্রান্তকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে রুখে দেয়া হবে বলেও অধিবেশনে অঙ্গীকার করেন ক্ষতাসীন দলের সংসদ সদস্যরা। এক পর্যায়ে ষড়যন্ত্রকারীরা দলের ভেতরে ঘাপটি মেরে আছে মন্তব্য করেন সাবেক তথ্যমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত জানিয়ে, সতর্ক থাকার পরামর্শ দেন তাকে।














