Author: Nomaan Rahman
তিস্তাসহ দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি নদ-নদীর পানি আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দ্রুত বাড়তে পারে। এতে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার পাশাপাশি দেশের ১৬ জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি বিষয়ক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, বর্তমানে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, পর্যবেক্ষণাধীন কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। ১২৭টি পানি সমতল পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩৮টিতে পানি বেড়েছে, ৮৬টিতে কমেছে এবং তিনটি…
জুলাই গণ-অভ্যুত্থান দমনে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর জানান, জুলাই-আগস্ট আন্দোলনের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে আওয়ামী লীগের অপরাধের সংশ্লিষ্টতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এজন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার একটি অভিজ্ঞ তদন্ত দল কাজ করছে। তবে এই তদন্ত শেষ করতে সময় লাগবে বলে জানান তিনি। আমিনুল ইসলাম বলেন, অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছে তদন্ত দল। এর আগে, ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, তদন্তে অপরাধের সতত্যা মিললে বিচারে আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি দলটির সব সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে…
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করেন। আজ মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল…
প্রায় ৩০০ কোটি টাকার বিদেশি প্রকল্প ব্যর্থ হওয়ার পর, দেশিয় প্রযুক্তিতে শৃঙ্খলায় ফিরছে নগরীর ট্রাফিক ব্যবস্থা। যানবাহন ও চালকদের নিয়ন্ত্রণে ট্রাফিক সিগন্যালে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। তবে অল্পবৃষ্টিতেই বন্ধ হয়ে যাচ্ছে এই প্রযুক্তি। আছে আরও ২০টিরও বেশি প্রতিবন্ধকতা। তাহলে কীভাবে আলোর মুখ দেখবে এই পাইলট প্রকল্প? নাকি আগের প্রকল্পগুলোর মতোই হারিয়ে যাবে এটিও? ট্রাফিক নিয়ন্ত্রণে গেলো আড়াই দশকে প্রায় ৩০০ কোটি টাকার ৫টির বেশি বিদেশি প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। তবে এবার ট্রাফিক নিয়ন্ত্রণে সফলতা এসেছে। এক ট্রাফিক পুলিশসদস্য জানান, এখন প্রায় ৯০ ভাগ অটো ট্রাফিক সিগনালে থেমে যায়। এছাড়া রাস্তায় চলাচল করা সাধারণ মানুষ বলছেন, আগে কেউ ট্রাফিক আইন…
আমির খান তৃতীয়বারের মতো গৌরি স্প্র্যাটকে বিয়ে করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে সালমান খানের একটি পুরোনো মন্তব্য। অভিনেতাকে নিয়ে করা সেই রসিকতা এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রে। এনডিটিভি থেকে জানা যায়, কয়েক বছর আগে জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে অতিথি হয়ে গিয়েছিলেন সালমান খান। সেসময় অনুষ্ঠানের সঞ্চালক কপিল শর্মা মজা করে বলেন, আমির সবাইকে তার প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। আপনি তো তার চেয়ে ছয় মাসের ছোট। কিন্তু তিনি থামছেন না, আর আপনি বিয়েই করছেন না। জবাবে সালমান নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, আমির আলাদা ধরনের মানুষ। সবাই জানে, সে একজন পারফেকশনিস্ট। বিয়েটাকে একদম নিখুঁত করতে না…
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। সোমবার (৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। খবর বাসসের। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৯৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তর এবং প্রান্তিক মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৬ জুলাই) সকালে বিশ্ব পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজধানীর সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিটি গ্রামে আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা পৌঁছে দিয়ে একটি দুর্নীতিমুক্ত স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এর মাধ্যমেই কেবল গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলোর শতভাগ সুফল প্রান্তিক মানুষের কাছে নিশ্চিত করা সম্ভব। আলোচনা সভায় কৃষকদের কল্যাণে ‘কৃষক…
দেশের সব সরকারি সেবা শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে প্রযুক্তির কোনো বিকল্প নেই। সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারে জনগণের সময় ও অর্থ সাশ্রয় হবে। সরকারি দপ্তরে সরাসরি এসে সেবা নেওয়ার চিরাচরিত পদ্ধতি পরিহার করতে এবং সেবাগ্রহীতাদের প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহবান জানান তিনি। অনুষ্ঠানে জানানো হয়, আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহক সেবা সহজ করার লক্ষ্যে আর্থিক…
ভেনেজুয়েলায় গত মাসের শেষদিকে জোড়া ভূমিকম্প আঘাত হানে। এতে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। এ ছাড়া এ ঘটনায় আরও অন্তত ১৮ হাজার মানুষ গৃহহীন হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ বলেন, সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। এ ছাড়া আরও অন্তত ১৭ হাজার ৮৫৪ জন গৃহহীন হয়েছেন। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা জুড়ে ৮০টি আশ্রয়কেন্দ্রে অন্তত ১২ হাজার ৮০০ জন আশ্রয় নিয়েছেন। গত ২৪…
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়ায় নতুন বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে বয়স ও নাম সংশোধনের ক্ষেত্রে মহাপরিচালক পর্যায়ের ‘ঘ’ ক্যাটাগরি ছাড়া বাকি ৬টি ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। রোববার (৬ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায়। কোন কোন ক্যাটাগরিতে কার্যক্রম স্থগিত অফিস আদেশে বলা হয়েছে, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরি ব্যতীত এনআইডি সংশোধনের অন্যান্য ৬টি ক্যাটাগরির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। এসব ক্যাটাগরির আবেদন এখন থেকে সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মকর্তারা নিষ্পত্তি করবেন। মাঠপর্যায়ে যেভাবে…
অফিস কার্যালয় – ইউনিক ট্রেড সেন্টার, ৮ পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ।
ই-মেইল– newsroom@bdtimesnews.com, নিউজরুম(২৪x৭) – ০১৭১১০১৩৩৩৩, ০১৭০০৫২০০০০, টেলিফোন ও ফ্যাক্স +৮৮০২৫৫০৪২২৪৫
বিডি টাইম্স নিউজ | প্রকাশক – সামসে বাজেগা
সম্পাদক – নোমান রহমান
নির্বাহী সম্পাদকঃ তামজিদুল ইসলাম সুমন
ব্যবস্থপনা সম্পাদকঃ রায়হান উল্লাহ
বার্তা-সম্পাদকঃ আশরাফুল আসাদ
বার্তা-সম্পাদক -আন্তর্জাতিকঃ রুজমিলা হক