Close Menu
    What's Hot

    ট্রাফিক ব্যবস্থায় এআই প্রযুক্তি: সড়কে শৃঙ্খলা ফিরলেও নানা প্রতিবন্ধকতায় শঙ্কা

    July 7, 2026

    নিখুঁত না হওয়া পর্যন্ত আমির বিয়ে করতেই থাকবে: সালমান খান

    July 7, 2026

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো

    July 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    BD Times News
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
      • বাংলাদেশ
        • জেলার খবর
        • দেশ ও মাটি
        • কৃষি ও পরিবেশ
    • ভিডিও
    • রাজনীতি
    • বিনোদন
    • অর্থনীতি
      • বিদ্যুত ও জ্বালানি
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • লাইফস্টাইল
    • অন্যান্য
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • শিক্ষা
        • ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়
        • ক্যারিয়ার
      • তথ্য ও প্রযুক্তি
        • বিজ্ঞান ও গবেষণা
      • শেয়ারবাজার
      • অনুস্ঠান সূচী
      • আজকের রাশিফল
      • শিল্প ও সংস্কৃতি
        • শিল্পকলা ও নাটক
        • সাহিত্য ও উপন্যাস
      • পর্যটক ও পর্যটন
        • পরিবেশ ও প্রকৃতি
        • অপরূপ বাংলা
        • ভ্রমন ও পর্যটক
      • সংস্কৃতি ও ঐতিহ্য
        • ইতিহাসের পাতা
      • মিডিয়া-গণমাধ্যম
        • শোক ও স্মরণ
        • উদ্বোধন ও সম্মেলন
      • আইন-আদালত
        • অপরাধ ও মানবাধিকার
        • নারী ও শিশু
        • ধর্ম ও জীবন
        • ইভেন্ট
    • সম্পাদকীয়
      • সাক্ষাৎকার-ইন্টারভিউ
      • আপনার মতামত
      • নির্বাচিত কলাম
      • বিশেষ ফিচার
      • বিশেষ সংবাদ
      • বিচিত্র সংবাদ
      • বিজ্ঞপ্তি
    BD Times News
    Home»বিনোদন»নিখুঁত না হওয়া পর্যন্ত আমির বিয়ে করতেই থাকবে: সালমান খান
    বিনোদন

    নিখুঁত না হওয়া পর্যন্ত আমির বিয়ে করতেই থাকবে: সালমান খান

    Nomaan RahmanBy Nomaan RahmanJuly 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আমির খান তৃতীয়বারের মতো গৌরি স্প্র্যাটকে বিয়ে করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে সালমান খানের একটি পুরোনো মন্তব্য। অভিনেতাকে নিয়ে করা সেই রসিকতা এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রে। এনডিটিভি থেকে জানা যায়, কয়েক বছর আগে জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে অতিথি হয়ে গিয়েছিলেন সালমান খান। সেসময় অনুষ্ঠানের সঞ্চালক কপিল শর্মা মজা করে বলেন, আমির সবাইকে তার প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। আপনি তো তার চেয়ে ছয় মাসের ছোট। কিন্তু তিনি থামছেন না, আর আপনি বিয়েই করছেন না।

    জবাবে সালমান নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, আমির আলাদা ধরনের মানুষ। সবাই জানে, সে একজন পারফেকশনিস্ট। বিয়েটাকে একদম নিখুঁত করতে না পারা পর্যন্ত আমির বিয়ে করতেই থাকবে। সালমানের এই মন্তব্যে তখন পুরো স্টুডিও হাসিতে ফেটে পড়েছিল। আর এখন, আমিরের নতুন বিয়ের পর সেই ভিডিও আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে ঘরোয়া আয়োজনে নিবন্ধন সম্পন্ন করেন আমির খান ও গৌরি স্প্র্যাট। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন।

    আমিরের আগের দুই সংসারের তিন সন্তান আজাদ রাও খান, ইরা খান ও জুনায়েদ খান। এছাড়া মেয়ের জামাই নূপুর শিখারে এবং তার মা-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া নির্মাতা আশুতোষ গোয়ারিকর, সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান এবং রাজনীতিক রাজ ঠাকরেও এই বিয়ের অনুষ্ঠানে যোগ দেন।

    উল্লেখ্য, গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরি স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। তখন তিনি জানান, তাদের পরিচয় ২৫ বছরেরও বেশি সময়ের হলেও প্রেমের সম্পর্ক খুব বেশি দিন আগে শুরু হয়নি। আর এবার সেই সম্পর্ক থেকেই বিয়ে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Nomaan Rahman

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ট্রাফিক ব্যবস্থায় এআই প্রযুক্তি: সড়কে শৃঙ্খলা ফিরলেও নানা প্রতিবন্ধকতায় শঙ্কা

    By Nomaan RahmanJuly 7, 2026

    প্রায় ৩০০ কোটি টাকার বিদেশি প্রকল্প ব্যর্থ হওয়ার পর, দেশিয় প্রযুক্তিতে শৃঙ্খলায় ফিরছে নগরীর ট্রাফিক…

    নিখুঁত না হওয়া পর্যন্ত আমির বিয়ে করতেই থাকবে: সালমান খান

    July 7, 2026

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো

    July 7, 2026
    শীর্ষ সংবাদ

    ট্রাফিক ব্যবস্থায় এআই প্রযুক্তি: সড়কে শৃঙ্খলা ফিরলেও নানা প্রতিবন্ধকতায় শঙ্কা

    By Nomaan RahmanJuly 7, 2026

    প্রায় ৩০০ কোটি টাকার বিদেশি প্রকল্প ব্যর্থ হওয়ার পর, দেশিয় প্রযুক্তিতে শৃঙ্খলায়…

    নিখুঁত না হওয়া পর্যন্ত আমির বিয়ে করতেই থাকবে: সালমান খান

    By Nomaan RahmanJuly 7, 2026

    আমির খান তৃতীয়বারের মতো গৌরি স্প্র্যাটকে বিয়ে করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন…

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো

    By Nomaan RahmanJuly 7, 2026

    বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram WhatsApp Telegram

    বিডি টাইম্‌স নিউজ 

    মার্কেটিং

    যোগাযোগ

    গোপনীয়তা নীতি

    শর্তাবলি ও নীতিমালা

    © 2026 | বিডি টাইম্‌স নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.