Author: Nomaan Rahman

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার কিছু এলাকায় তরুণদের ধর্মীয় উগ্রবাদ, অপপ্রচার ও সামাজিক বিভাজন থেকে দূরে রাখতে স্থানীয় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। আজ (সোমবার, ১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম দিনের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সংসদে রুমিন ফারহানা তার লিখিত প্রশ্নে জানতে চেয়েছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার আংশিক এলাকায় ধর্মীয় উগ্রবাদ ও সামাজিক বিভাজন প্রতিরোধে তরুণদের জন্য সচেতনতামূলক…

Read More

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার ডেলিভারি দিতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক (৪৩)। গত (মঙ্গলবার, ৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটে এ ঘটনা ঘটে। নিহত মাহফুজুল হক রাজশাহীর সন্তান এবং বর্তমানে সপরিবারে ফিলাডেলফিয়ার নর্থইস্ট এলাকায় বসবাস করছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খাবার ডেলিভারি দেয়ার উদ্দেশ্যে কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে যান মাহফুজুল হক। সেখানে পৌঁছানোর পর দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মাহফুজুল হককে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পাশে তার গাড়িটি…

Read More

রাঙামাটির সাজেকে দু’দিন ধরে আটকা পড়া ৫৬১ জন পর্যটকের মধ্যে আজ (শুক্রবার, ১০ জুলাই) সেনাবাহিনীর সহায়তায় আরও ৩১১ জন গন্তব্যে ফিরে গেছেন। এর আগে গতকাল (বৃহস্পতিবার, ৯ জুলাই) ফেরেন ১৫০ পর্যটক। তবে আরও ১০০ জন পর্যটক এখনও সাজেক আটকা রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারাও ফিরে যাবেন গন্তব্যে। শুক্রবার সকাল ৯টায় ফিরেছেন আটকে থাকা এসব পর্যটক। মূলত সাজেক-খাগড়াছড়ির দীঘিনালা সড়কের মাচালং, সীমানাছড়া, বাঘাইহাট বাজার ও কবাখালী এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পর্যটকরা সাজেকে আটকা পড়েন। শুক্রবার সকাল ৯টায় সেনাবাহিনীর প্রথম স্কটেই পর্যটকরা সাজেক থেকে বের হয়ে নিরাপদে বাঘাইহাট অতিক্রম করেন। এর আগে গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে পর্যটকদের…

Read More

কুমিল্লা সদর জেনারেল হাসপাতালের মেডিসিন, সার্জারি ও শিশু ওয়ার্ডসহ পুরো হাসপাতালে টানা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে নেই বিদ্যুৎ। আজ (সোমবার, ১৩ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত অন্ধকার, গরম আর জলাবদ্ধতার মধ্যে চরম দুর্ভোগে ছিলেন ভর্তি রোগীরা ও তাদের স্বজনরা। সকালের ভারীবৃষ্টির পর বহির্বিভাগ, অন্তঃবিভাগ ও প্রশাসনিক কার্যালয়সহ পুরো হাসপাতালের পানি ঢুকে জলাবদ্ধতা তৈরি হয়। এরপর বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট হওয়ায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে যায় ফ্যান, অন্ধকারে পড়ে থাকে সবগুলো বিভাগ। রোগীদের সেবা দিতে গিয়ে মোবাইলের আলো ব্যবহার করতে হচ্ছে নার্সদের। সোমবার রাতে সরেজমিনে হাসপাতালে দেখা যায়, মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রোগীকে ইনজেকশন দিচ্ছেন একজন…

Read More

সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। আজ সোমবার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। এদিকে, বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। চিফ হুইপ নুরুল ইসলাম সংসদ নেতার পক্ষে এ কমিটির নাম প্রস্তাব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আগের ঘোষণা মতে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের কথা থাকলেও বিরোধী দল সদস্যদের নাম প্রস্তাব না করায় ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিরোধীদল নাম দিলে বাকি সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা হবে। তবে…

Read More

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নবগঠিত ২০২৬-২৭ মেয়াদি কমিটির অভিষেক এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা ইতালির রাজধানী রোমে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানটি রোমে বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বড় মিলনমেলায় পরিণত হয়। ইতালি প্রতিনিধি জি এম নাজমুল আহসান তুহিন জানান, গত ৪ জুলাই রাজধানী রোমের তিবুর্তিনা এলাকার হাসিয়েন্দা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীম। মহাসচিব আতিকুর রহমান রাসেলের পরিচালনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন টেলিভিশন উপস্থাপিকা ঈশিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত…

Read More

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিস্ফোরক অভিযোগ রোজিনার, বললেন— ‘মৃত্যুর পরও যেন আমার লাশ এফডিসিতে না নেওয়া হয়’ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-র ঝলমলে আলোর আড়ালে যে এতটা তিক্ততা ও বিতর্ক লুকিয়ে থাকতে পারে, তা হয়তো অনেকেই কল্পনা করেননি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে নতুন বিতর্ক। আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। নির্বাচনে অনিয়ম, ভোট কারচুপি ও প্রতারণার অভিযোগ এনে রোববার রাতে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জয় চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন এবং ক্ষোভ প্রকাশ করে বলেন, মৃত্যুর পর…

Read More

তিস্তা মহাপরিকল্পনার আওতায় ১১০ কিলোমিটার নদীশাসন, ১১০ কিলোমিটার ড্রেজিং, ২২৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, ৬৭টি গ্রোয়েন ও স্পার নির্মাণ-মেরামত এবং ১৭০ বর্গকিলোমিটার ভূমি পুনরুদ্ধারের প্রস্তাব করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে এসব তথ্য দেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজীর এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান তিনি। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। পানিসম্পদমন্ত্রী বলেন, তিস্তা নদী উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নদীর উজানে বাঁধ নির্মাণসহ বিভিন্ন সীমাবদ্ধতার কারণে শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ কমে যায়। ফলে তিস্তা সেচ প্রকল্পসহ কৃষি কার্যক্রম ব্যাহত হয়। অন্যদিকে বর্ষা…

Read More

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, প্রশাসনের যেসব কর্মকর্তা ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে ভূমিকা রেখেছেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যারা প্রকাশ্যে ওই সরকারকে দীর্ঘস্থায়ী করার জন্য কাজ করেছেন, তাদের চিহ্নিত করতে সরকারের বিভিন্ন তদন্ত সংস্থা কাজ করছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রথমেই প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ৩০ জুন ২০২৫ পর্যন্ত সরকারি চাকরিতে ১৪ লাখ…

Read More