Close Menu
    What's Hot

    প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নবগঠিত কমিটির অভিষেক, রোমে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা

    July 13, 2026

    আমাকে ট্রাম্প কার্ড বানিয়ে অসম্মানিত করা হয়েছে :রোজিনা

    July 13, 2026

    প্রধানমন্ত্রী তারেক রহমান

    July 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    BD Times News
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
      • বাংলাদেশ
        • জেলার খবর
        • দেশ ও মাটি
        • কৃষি ও পরিবেশ
    • ভিডিও
    • রাজনীতি
    • বিনোদন
    • অর্থনীতি
      • বিদ্যুত ও জ্বালানি
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • লাইফস্টাইল
    • অন্যান্য
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • শিক্ষা
        • ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়
        • ক্যারিয়ার
      • তথ্য ও প্রযুক্তি
        • বিজ্ঞান ও গবেষণা
      • শেয়ারবাজার
      • অনুস্ঠান সূচী
      • আজকের রাশিফল
      • শিল্প ও সংস্কৃতি
        • শিল্পকলা ও নাটক
        • সাহিত্য ও উপন্যাস
      • পর্যটক ও পর্যটন
        • পরিবেশ ও প্রকৃতি
        • অপরূপ বাংলা
        • ভ্রমন ও পর্যটক
      • সংস্কৃতি ও ঐতিহ্য
        • ইতিহাসের পাতা
      • মিডিয়া-গণমাধ্যম
        • শোক ও স্মরণ
        • উদ্বোধন ও সম্মেলন
      • আইন-আদালত
        • অপরাধ ও মানবাধিকার
        • নারী ও শিশু
        • ধর্ম ও জীবন
        • ইভেন্ট
    • সম্পাদকীয়
      • সাক্ষাৎকার-ইন্টারভিউ
      • আপনার মতামত
      • নির্বাচিত কলাম
      • বিশেষ ফিচার
      • বিশেষ সংবাদ
      • বিচিত্র সংবাদ
      • বিজ্ঞপ্তি
    BD Times News
    Home»অন্যান্য»অনুস্ঠান সূচী»প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নবগঠিত কমিটির অভিষেক, রোমে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা
    অনুস্ঠান সূচী

    প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নবগঠিত কমিটির অভিষেক, রোমে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা

    Nomaan RahmanBy Nomaan RahmanJuly 13, 2026Updated:July 13, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নবগঠিত ২০২৬-২৭ মেয়াদি কমিটির অভিষেক এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা ইতালির রাজধানী রোমে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানটি রোমে বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বড় মিলনমেলায় পরিণত হয়।

    ইতালি প্রতিনিধি জি এম নাজমুল আহসান তুহিন জানান, গত ৪ জুলাই রাজধানী রোমের তিবুর্তিনা এলাকার হাসিয়েন্দা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীম। মহাসচিব আতিকুর রহমান রাসেলের পরিচালনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন টেলিভিশন উপস্থাপিকা ঈশিতা।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির জাতীয় সংসদের সদস্য পাওলো সানি, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ফয়েজুর রহমান, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী, রোমের ডেপুটি মেয়র কাতিয়ানা রোদাচ্চি এবং কাউন্সিলর ভ্যালেন্টিনা। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আসিকুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নবিষয়ক সম্পাদক শাহ মুনীম, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী, সহসভাপতি আব্দুল হালিম চৌধুরী, উত্তর লন্ডন শাখার সভাপতি সাদেক আহমেদ, ব্যারিস্টার শিবলী সাদিক সিদ্দিকী, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনসার সিদ্দিকী, নির্বাহী সদস্য দুলাল আহমদ, রওশন আরা বেগম, পিয়ারা আক্তার লুবনা চৌধুরী, অ্যাডভোকেট রতন মিয়া এবং ইতালি শাখার প্রধান উপদেষ্টা প্রবীণ সাংবাদিক লুৎফর রহমানসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নবিষয়ক সম্পাদক ও সিলেট হলিডে হোমের সিইও শাহ মুনীম নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মোস্তাক আহমেদ নবনির্বাচিত কমিটির কার্যক্রমের প্রশংসা করে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

    ইতালির সংসদ সদস্য পাওলো সানি বলেন, প্রবাসীরা নিজ দেশের পাশাপাশি ইতালির সমাজ ও অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বক্তারা প্রবাসীদের কল্যাণে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন প্রজন্মের উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

    সভাপতির বক্তব্যে অলি উদ্দিন শামীম বলেন, প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষা, নতুন অভিবাসীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সামাজিক ও মানবিক সহায়তা এবং শিক্ষামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করা হবে। সমাপনী বক্তব্যে কাউন্সিলর ফয়েজুর রহমান প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার আহ্বান জানান।

    পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ইতালি ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হয়। সুস্মীতা চৌধুরীর পরিচালনায় সঞ্চারিতা সংগীত একাডেমির শিল্পীরা দলীয় নৃত্য ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। পরে বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা, সাথী খান ও কিশোর দাশ তাঁদের জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

    অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। আয়োজকদের ভাষায়, একদিনের জন্য যেন রোমের সেই অডিটোরিয়ামই পরিণত হয়েছিল ‘মিনি বাংলাদেশে’। অনুষ্ঠানের শেষপর্বে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে স্বর্ণের চেইন, আইফোন ১৭, স্যামসাং স্মার্টফোনসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Nomaan Rahman

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নবগঠিত কমিটির অভিষেক, রোমে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা

    By Nomaan RahmanJuly 13, 2026

    ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নবগঠিত ২০২৬-২৭ মেয়াদি কমিটির অভিষেক এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক…

    আমাকে ট্রাম্প কার্ড বানিয়ে অসম্মানিত করা হয়েছে :রোজিনা

    July 13, 2026

    প্রধানমন্ত্রী তারেক রহমান

    July 8, 2026
    শীর্ষ সংবাদ

    প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নবগঠিত কমিটির অভিষেক, রোমে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা

    By Nomaan RahmanJuly 13, 2026

    ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নবগঠিত ২০২৬-২৭ মেয়াদি কমিটির অভিষেক…

    আমাকে ট্রাম্প কার্ড বানিয়ে অসম্মানিত করা হয়েছে :রোজিনা

    By Nomaan RahmanJuly 13, 2026

    শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিস্ফোরক অভিযোগ রোজিনার, বললেন— ‘মৃত্যুর পরও যেন আমার…

    প্রধানমন্ত্রী তারেক রহমান

    By Nomaan RahmanJuly 8, 2026

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram WhatsApp Telegram

    বিডি টাইম্‌স নিউজ 

    মার্কেটিং

    যোগাযোগ

    গোপনীয়তা নীতি

    শর্তাবলি ও নীতিমালা

    © 2026 | বিডি টাইম্‌স নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.