Close Menu
    What's Hot

    তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী

    July 7, 2026

    ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    July 7, 2026

    বন্যার কবলে পড়তে পারে ১৬ জেলা

    July 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    BD Times News
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
      • বাংলাদেশ
        • জেলার খবর
        • দেশ ও মাটি
        • কৃষি ও পরিবেশ
    • ভিডিও
    • রাজনীতি
    • বিনোদন
    • অর্থনীতি
      • বিদ্যুত ও জ্বালানি
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • লাইফস্টাইল
    • অন্যান্য
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • শিক্ষা
        • ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়
        • ক্যারিয়ার
      • তথ্য ও প্রযুক্তি
        • বিজ্ঞান ও গবেষণা
      • শেয়ারবাজার
      • অনুস্ঠান সূচী
      • আজকের রাশিফল
      • শিল্প ও সংস্কৃতি
        • শিল্পকলা ও নাটক
        • সাহিত্য ও উপন্যাস
      • পর্যটক ও পর্যটন
        • পরিবেশ ও প্রকৃতি
        • অপরূপ বাংলা
        • ভ্রমন ও পর্যটক
      • সংস্কৃতি ও ঐতিহ্য
        • ইতিহাসের পাতা
      • মিডিয়া-গণমাধ্যম
        • শোক ও স্মরণ
        • উদ্বোধন ও সম্মেলন
      • আইন-আদালত
        • অপরাধ ও মানবাধিকার
        • নারী ও শিশু
        • ধর্ম ও জীবন
        • ইভেন্ট
    • সম্পাদকীয়
      • সাক্ষাৎকার-ইন্টারভিউ
      • আপনার মতামত
      • নির্বাচিত কলাম
      • বিশেষ ফিচার
      • বিশেষ সংবাদ
      • বিচিত্র সংবাদ
      • বিজ্ঞপ্তি
    BD Times News
    Home»বাংলাদেশ»সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    বাংলাদেশ

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    Nomaan RahmanBy Nomaan RahmanJuly 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করেন।
    আজ মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
    মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা (Verbal Order) মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত ‘রেইড’ (Raid) মহড়া প্রত্যক্ষ করেন। এ ছাড়া যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তিনি সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল বিষয়ে মতবিনিময় করেন।
    পাশাপাশি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাঁদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। একপর্যায়ে প্রধানমন্ত্রী মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাঁদের সঙ্গে চা পান করেন। পরে সেনাসদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
    এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Nomaan Rahman

    Related Posts

    তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী

    July 7, 2026

    বন্যার কবলে পড়তে পারে ১৬ জেলা

    July 7, 2026

    এনআইডিতে নাম-বয়স সংশোধনে নতুন নিয়ম, ৬ ক্যাটাগরির আবেদন স্থগিত

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী

    By Nomaan RahmanJuly 7, 2026

    তিস্তা মহাপরিকল্পনার আওতায় ১১০ কিলোমিটার নদীশাসন, ১১০ কিলোমিটার ড্রেজিং, ২২৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ,…

    ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    July 7, 2026

    বন্যার কবলে পড়তে পারে ১৬ জেলা

    July 7, 2026
    শীর্ষ সংবাদ

    তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী

    By Nomaan RahmanJuly 7, 2026

    তিস্তা মহাপরিকল্পনার আওতায় ১১০ কিলোমিটার নদীশাসন, ১১০ কিলোমিটার ড্রেজিং, ২২৪ কিলোমিটার বন্যা…

    ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    By Nomaan RahmanJuly 7, 2026

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, প্রশাসনের যেসব কর্মকর্তা ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী…

    বন্যার কবলে পড়তে পারে ১৬ জেলা

    By Nomaan RahmanJuly 7, 2026

    তিস্তাসহ দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি নদ-নদীর পানি আগামী ২৪…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram WhatsApp Telegram

    বিডি টাইম্‌স নিউজ 

    মার্কেটিং

    যোগাযোগ

    গোপনীয়তা নীতি

    শর্তাবলি ও নীতিমালা

    © 2026 | বিডি টাইম্‌স নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.