শহিদুল ইসলাম দইচ, যশোর প্রতিনিধি।। আজ শনিবার(১৯ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ১০ টা থেকে একটানা ২টা পর্যন্ত ভোটন গ্রহণ করা হয়। নির্বাচন পরিচালনা কমিটি এক ঘন্টা বিরতি শেষে বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ভোট গণনা সম্পন্ন করেন।
নির্বাচনে ৬৮ ভোট পেয়ে জাহিদ হাসান টুকুন সভাপতি নির্বাচিত হয়েছেন। ৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম। আনোয়ারুল কোভিদ নান্টু ও সরোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হন। একইভাবে যুগ্নসাধারণ সাধারণ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী। কোষাধক্ষ্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাহিদ আহমেদ লিটন। দপ্তর সম্পাদক পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তহিদ মনি। ৫৯ ভোট পেয়ে ক্রিয়া- স্বাংস্কৃতিক ও সমাজ সেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোরর্শেদ আলম।
প্রেসক্লাব যশোরের কার্যালয়ে ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
যশোরে বহুমাতৃক জ্ঞানচর্চা কেন্দ্র প্রচ্যসংঘের তিন জন সদস্য ভোটে নির্বাচিত হয়েছেন। শহীদ জয় নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোটে নির্বাচিত, সাধারণ সম্পাদক পদে নুর ইসলাম, ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তহিদ মনি নির্বাচিত হয়েছেন। ওই তিন সদস্য নির্বাচিত হওয়ায় প্রচ্যসংঘের সুপ্রিম কাউন্সিলের প্রধান বেনজীন খান নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন।
