
শহিদুল ইসলাম দইচ, যশোর প্রতিনিধি।। যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক হত্যা মামলার আসামি মো.রমজান (২০) আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি ও অভয়নগর থানা পুলিশ। এ সময় তার কাছ উদ্ধার করা হয়েছে একটি পিস্তল ও ১টি ওয়ান শুটার গানসহ সাত রাউন্ড গুলি। আটক রমজান খুলনা ফুলতলা উপজেলার দিহি গ্রামের মোঃ মিনারুল ছেলে।
সোমবার(২১ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ও ( অপস) পুলিশ সুপারের কনফারেন্স রুমে একপ্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, গত ৭ সেপ্টেম্বর অভয়নগরের রানাগাতী গ্রামের জনৈক রশিদ মোড়ের বাগানে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে বাহারুল মল্লিক নিহত হন। এ ঘটনায় অভয়নগর থানায় একটি হত্যা মামলা হয়। পুলিশ মামলাটি গোয়েন্দা তদন্ত শুরু করেন।
তদন্তে হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে মো. আশরাফুল আশাকে গ্রেপ্তার করে।আশর স্বীকারোক্তি মোতাবেক ২০ সেপ্টেম্বর মো. রমজানকে গ্রেপ্তার করা হয়। রমজানের স্বীকারোক্তি মোতাবেক দুটি আগ্নেয় অস্ত্র ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এক প্রশ্নের জবাবে পুলিশের মুখপাত্র বিডি টাইমস নিউজকে বলেন, পারিবারিক জায়গা-জমি নিয়ে বিরোধে মূলত বাহারুল খুন হয়েছিল। ঘটনার সাথে আরও যারা জড়িত তাদেরকে আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।
এস ব্রিফিংয়ের সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ মোঃ মুন্না বিশ্বাস উপস্থিত ছিলেন।
