Close Menu
    What's Hot

    তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী

    July 7, 2026

    ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    July 7, 2026

    বন্যার কবলে পড়তে পারে ১৬ জেলা

    July 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    BD Times News
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
      • বাংলাদেশ
        • জেলার খবর
        • দেশ ও মাটি
        • কৃষি ও পরিবেশ
    • ভিডিও
    • রাজনীতি
    • বিনোদন
    • অর্থনীতি
      • বিদ্যুত ও জ্বালানি
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • লাইফস্টাইল
    • অন্যান্য
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • শিক্ষা
        • ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়
        • ক্যারিয়ার
      • তথ্য ও প্রযুক্তি
        • বিজ্ঞান ও গবেষণা
      • শেয়ারবাজার
      • অনুস্ঠান সূচী
      • আজকের রাশিফল
      • শিল্প ও সংস্কৃতি
        • শিল্পকলা ও নাটক
        • সাহিত্য ও উপন্যাস
      • পর্যটক ও পর্যটন
        • পরিবেশ ও প্রকৃতি
        • অপরূপ বাংলা
        • ভ্রমন ও পর্যটক
      • সংস্কৃতি ও ঐতিহ্য
        • ইতিহাসের পাতা
      • মিডিয়া-গণমাধ্যম
        • শোক ও স্মরণ
        • উদ্বোধন ও সম্মেলন
      • আইন-আদালত
        • অপরাধ ও মানবাধিকার
        • নারী ও শিশু
        • ধর্ম ও জীবন
        • ইভেন্ট
    • সম্পাদকীয়
      • সাক্ষাৎকার-ইন্টারভিউ
      • আপনার মতামত
      • নির্বাচিত কলাম
      • বিশেষ ফিচার
      • বিশেষ সংবাদ
      • বিচিত্র সংবাদ
      • বিজ্ঞপ্তি
    BD Times News
    Home»বাংলাদেশ»জেলার খবর»বন্যার কবলে পড়তে পারে ১৬ জেলা
    জেলার খবর

    বন্যার কবলে পড়তে পারে ১৬ জেলা

    Nomaan RahmanBy Nomaan RahmanJuly 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    তিস্তাসহ দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি নদ-নদীর পানি আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দ্রুত বাড়তে পারে। এতে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার পাশাপাশি দেশের ১৬ জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

    মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি বিষয়ক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    পূর্বাভাসে বলা হয়, বর্তমানে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, পর্যবেক্ষণাধীন কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। ১২৭টি পানি সমতল পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩৮টিতে পানি বেড়েছে, ৮৬টিতে কমেছে এবং তিনটি কেন্দ্রে পানি অপরিবর্তিত রয়েছে।

    এদিকে উজানে ভারতের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে মেঘালয়ের মাওকিরওয়াতে ১৫৩ মিলিমিটার, আর কে এম সোহরায় ১৪১ মিলিমিটার, চেরাপুঞ্জিতে ১৩৩ মিলিমিটার এবং দক্ষিণ ত্রিপুরার সাবরামে ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসব বৃষ্টিপাতের প্রভাবে বাংলাদেশের উজানের নদীগুলোর পানি বাড়তে পারে।

    বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় গোমতী, মুহুরি, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর ফলে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমার ওপরে উঠতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

    এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীঘেঁষা নিচু এলাকাগুলোও অস্থায়ীভাবে প্লাবিত হতে পারে। অন্যদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু এলাকায় আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এতে এসব জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

    রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও দ্রুত বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নীলফামারী ও লালমনিরহাটের নদীসংলগ্ন নিচু এলাকায় বন্যার ঝুঁকি রয়েছে। এ ছাড়া ধরলা ও দুধকুমার নদীর পানি লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু এলাকায় সতর্কসীমায় পৌঁছাতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা বা প্লাবনের আশঙ্কা রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Nomaan Rahman

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী

    By Nomaan RahmanJuly 7, 2026

    তিস্তা মহাপরিকল্পনার আওতায় ১১০ কিলোমিটার নদীশাসন, ১১০ কিলোমিটার ড্রেজিং, ২২৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ,…

    ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    July 7, 2026

    বন্যার কবলে পড়তে পারে ১৬ জেলা

    July 7, 2026
    শীর্ষ সংবাদ

    তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী

    By Nomaan RahmanJuly 7, 2026

    তিস্তা মহাপরিকল্পনার আওতায় ১১০ কিলোমিটার নদীশাসন, ১১০ কিলোমিটার ড্রেজিং, ২২৪ কিলোমিটার বন্যা…

    ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    By Nomaan RahmanJuly 7, 2026

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, প্রশাসনের যেসব কর্মকর্তা ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী…

    বন্যার কবলে পড়তে পারে ১৬ জেলা

    By Nomaan RahmanJuly 7, 2026

    তিস্তাসহ দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি নদ-নদীর পানি আগামী ২৪…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram WhatsApp Telegram

    বিডি টাইম্‌স নিউজ 

    মার্কেটিং

    যোগাযোগ

    গোপনীয়তা নীতি

    শর্তাবলি ও নীতিমালা

    © 2026 | বিডি টাইম্‌স নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.