প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল একটি স্মারক ডাক টিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন।বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন উপলক্ষেও শেখ হাসিনা গতকাল একটি স্মারক ডাক টিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গতকাল বিকেলে তাঁর অবমুক্ত করা প্রতিটি টিকিট ও উদ্বোধনী খামের মূল্য ১০ টাকা এবং প্রতিটি ডাটা কার্ডের মূল্য ৫ টাকা। এতে দু’টি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার ও বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল উপস্থিত ছিলেন।

স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড আজ ঢাকাস্থ জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে। পরবর্তীতে অন্যান্য জিপিও/প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘর থেকে এ স্মারক ডাক টিকিট বিক্রি করা হবে। উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চার জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা রয়েছে।

অনলাইন ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে