রোহিঙ্গা ইস্যুতে বেইজিং পক্ষপাতিত্ব করছে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ঝাং জুও। দুপুরে বারিধারায় চীনা দূতাবাসে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনের উপযোগী পরিবেশ তৈরি করতে সর্বাত্মক সহযোগিতা করবে চীন।জানান রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখতে দুই দেশকে সহযোগিতা করে যাচ্ছে চীন। প্রতিবেশী দুই দেশের মধ্যে ইতিবাচক যোগাযোগ অব্যাহত রাখারও ওপর গুরুত্ব দেন ঝাং জুও। নির্বাচন নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশা করে চীন।
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ





























