রাশিয়ার মস্কোয় প্রেসিডেন্ট নির্বাচনে রোববার ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিনের চতুর্থবারের মতো ক্রেমলিনে যাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। একে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।একজন সাবেক রুশ কর্ণেলকে বিষ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্রিটেন ও তার মিত্রদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটেই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে।

চতুর্থ দফায় রাশিয়ার প্রেসিডেন্ট হলেন ভ্লাদিমির পুতিন। বড় ব্যবধানে জয় পেয়ে আরও ছয় বছরের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।

রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, অন্তত ৭৬ শতাংশ ভোট পড়েছে পুতিনের পক্ষে। গত নির্বাচনে তার পক্ষে ভোট পড়েছিলো ৬৪ শতাংশ। আগাম ফল ঘোষণার পর, মস্কোতে এক সংবাদ সম্মেলন পুতিন বলেন, গত কয়েক বছরের সাফল্যের স্বীকৃতি দিয়ে, তাকে নির্বাচিত করেছে ভোটাররা। পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী পাভেল গ্রুদিনিন পেয়েছেন ১২ শতাংশ ভোট। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভ্লাদিমির পুতিনসহ মোট ৮ প্রার্থী।

এএফপি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে