তাজুল ইসলাম পরিচালিত’ গোপন সংকেত’ ছবিতে প্রথম আইটেম গানে কন্ঠ দিয়েছেন কল্পনা পটোয়ারী(মুম্বাই) ও সাথে ডুয়েট কন্ঠ দিয়েছিলেন আহম্মেদ হুমায়ূন। এবার একই চলচ্চিত্রের রোমান্টিক প্রথম নতুন একটি গানে কন্ঠ দিলেন বলিউড শিল্পী পলক মুচ্ছাল সাথে আহম্মেদ হুমায়ূন। সম্প্রতি মুম্বাই এর একটি স্টুডিওতে কন্ঠ দিয়েছেন পলাক মুচ্ছাল ।

গানটির গীতিকার ওপার বাংলার বিখ্যাত গীতিকার প্রসেন মুখার্জি এবং সুর করেছেন আহম্মেদ হুমায়ূন নিজেই। আহম্মেদ হুমায়ূন এর সাথে দু-টি গানে ডুয়েট গেয়েছেন বলিউড শিল্পী কল্পনা পটোয়ারী ও পলাক মুচ্ছাল।

মাল্টিমিডিয়া প্রযোজনায় গোপন সংকেত’ ছবিতে অভিনয়ে করেছেন সাইমন সাদিক, আলভিরা ইমু, সিয়াম খান, মৌমিতা মৌ, অমিত হাসান, রেহানা জলি, মাহা সিকদার সহ অন্যান্য। ‘গোপন সংকেত’ ছবির ৭০% কাজ শেষ হয়েছে বলে জানায় পরিচালক। আগামী মাসেই আর্টিস্ট সিডিউল সাপেক্ষে বাকী কাজের স্যুটিং শেষ করা হবে।

গোপন সংকেত’ ছবিতে গান থাকছে পাঁচটি, তিনটি গান রেকর্ডিং সহ দুটি গানের চিত্রায়ন সম্পন্ন হয়েছে। ‘গোপন সংকেত’ ছবির পুরো সঙ্গীত পরিচালনা করেছে আহম্মেদ হুমায়ূন।

সাব্বির আহমেদ শ্রাবণ
বিনোদন ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে