বাংলাদেশ ব্যাংকের আওতায় ইনভেস্টমেন্ট প্রমোশন এন্ড ফাইন্যান্সিং ফ্যাসালিটিজ (আইপিএফএফ) প্রকল্প-২ এর ঋণ সুবিধা ব্যবহারে আগ্রহী বেসরকারিখাতের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে আগামী ১৯ এপ্রিলের মধ্যে কেন্দ্রিয় ব্যাংকে আবেদন করতে হবে। প্রয়োজনীয় তথ্য এবং ডকুমেন্টসসহ বাংলাদেশ ব্যাংকের আইপিএফএফ প্রকল্প পরিচালক বরাবর আবেদন পাঠাতে হবে।
মঙ্গলবার কেন্দ্রিয় ব্যাংকের আইপিএফএফ প্রকল্প ২ সেল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
উল্লেখ্য, বিনিয়োগ ও রফতানি উন্নয়নের দু’টি প্রকল্প বাস্তবায়নে ৪৫ কোটি ৭০ লাখ ডলার ঋণ গ্রহণের জন্য সরকার গতবছরের ৫ নভেম্বর বিশ্বব্যাংকের চুক্তি স্বাক্ষর করে। এর মধ্যে অর্থ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ইনভেস্টমেন্ট প্রমোশন এন্ড ফাইন্যান্সিং ফ্যাসালিটিজ (আইপিএফএফ) প্রকল্প-২ বাস্তবায়নের জন্য নেওয়া হচ্ছে ৩৫ কোটি ৭০ লাখ ডলার।
প্রজ্ঞাপনে আইপিএফএফ প্রকল্পে-২ যে ম্যানুয়াল বা নীতিমালা রয়েছে, তা অনুসরণ করে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে।বর্তমানে বিশ্বব্যাংকের ‘আইডিএ’ নামে বিশেষ সুবিধার আওতায় এই ঋণ পাচ্ছে বাংলাদেশ। এখন আইডিএ-১৭ চলছে; যার মেয়াদ শেষ ২০১৭ সালের জুনে। তারপর শুরু হবে আইডিএ-১৮। আগামী তিনবছরে এর আওতায় ঋণ পাবে বাংলাদেশ।
বিজনেস ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























