করোনার ঊর্ধ্বগতি রুখতে আজ শনিবার (১৫’ই জানুয়ারি) থেকে পরিবর্তিত নিয়মে গণপরিবহন চলার কথা থাকলেও রাজধানীতে এর ব্যতিক্রম লক্ষ্য করা গেছে। নির্দেশনা মানা হচ্ছে না, ট্রেনে। অর্ধেক আসন ফাঁকা রাখার কথা বলা হলেও, পাশাপাশি আসনে বসেই নির্ধারিত গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। আবার করোনা ঝুঁকির মধ্যেই কাউন্টার থেকে গাদাগাদি করে টিকেট কাটছেন যাত্রীরা। স্টেশনেও ঢুকছেন গায়ে গা লাগিয়ে, খুলে ফেলছেন মাস্ক।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, জরিমানাসহ আরও কঠোর না হলে নির্দেশনা মানানো যাবে না যাত্রীদের। এদিকে পরিষ্কার নির্দেশনা না থাকায় এখনও সব আসনেই যাত্রী নিয়ে চলছে বাস। শনিবার (১৫’ই জানুয়ারি) সরেজমিন, কমলাপুর রেলওয়ে স্টেশনের লোকাল, কমিউটার ও আন্তঃনগর ট্রেনের টিকেট কাউন্টারের দীর্ঘ লাইন এবং গাদাগাদি করে যাত্রীদের টিকে সংগ্রহ করতে দেখা গেছে। স্টেশনে যাত্রীরা ঢুকছেন গায়ে গা লাগিয়ে। অনেকেই খুলে ফেলছেন মাস্ক। আবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৭৪ জোড়া আন্তঃনগর ট্রেনসহ চলাচল করা ১৪০ জোড়া লোকাল, মেইল ও কমিউটার ট্রেনের অধিকাংশেই নির্ধারিত গন্তব্যে যাত্রীরা যাচ্ছেন পাশাপাশি আসনে বসে।

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ সারওয়ার বলেন, যাত্রীদের জরিমানাসহ আরও কঠোর না হলে নির্দেশনা মানানো যাচ্ছে না যাত্রীদের। দিকে রাজধানীর বিভিন্ন সড়কে বাসে সব আসনে যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। অর্ধেক আসন খালি থাকবে কি না, এনিয়ে পরিষ্কার নির্দেশনা না থাকায় সব আসনেই যাত্রী নিয়ে চলছে বাস। তবে অবশ্যই চালক ও সহকারীর থাকতে হচ্ছে টিকার সনদ। না থাকলে তাদের গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে মোবাইল কোর্ট।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে