আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে নাগরিক টিভি। ‘স্বপ্ন সীমাহীন’ শিরোনামের উদ্বোধনী এই আয়োজন বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়। উদ্বোধনী আয়োজনের পরপরই পর্দায় থাকবে চারটি নাগরিক ধারাবাহিক। এগুলো হচ্ছে শিহাব শাহীন পরিচালিত ‘লিপস্টিক’, আনিসুল হকের রচনায় আলভী আহমেদের পরিচালনায় ‘শ্বশুর আলয় মধুর আলয়’, রেদওয়ান রনি পরিচালিত ‘ক্যান্ডি ক্রাশ’, মাইনুল হাসান খোকন পরিচালিত ‘আমি তুমি সে’।

চ্যানেলটিতে পর্যায়ক্রমে আরও থাকবে সরাসরি গানের অনুষ্ঠান ‘নাগরিক ক্যাফে’, দুই বাংলার অভিনেত্রীদের অংশগ্রহণে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বাজলো ঝুমুর তারার নূপুর’, কার্টুন সিরিয়াল ‘সুপারম্যান’, স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘দেহঘড়ি’, ঝটপট রান্নার কলাকৌশল এবং বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটিদ্রের আড্ডার অনুষ্ঠান ‘মারিয়ার রান্নাঘর’, ভ্রমণ বিষয়ক গেইম শো ‘সোলেমান হাজারি’, অনিমেষ আইচ নির্মিত ‘জোছনাময়ী’, ফেরদৌস হাসান পরিচালিত ‘একপা দুপা’ সহ আরও নানান অনুষ্ঠান।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে