শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শোক ও শ্রদ্ধায় স্মরণ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এই দিনে এদেশীয় কিছু দোসরদের সহযোগিতায় পাকিস্তানী হানাদার বাহিনী বাঙালির বিজয়ের পূর্ব মুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০.৩০ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম স্বাধীনতা চত্বরে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এসময় আরও শ্রদ্ধাজ্ঞাপন করে প্রক্টর অফিস, ছাত্র উপদেষ্টা দপ্তর, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন, শেখ হাসিনা হল প্রশাসন, পরিবহন পুল, ব্যবসায় প্রশাসন বিভাগ, ইইই বিভাগ, গণিত বিভাগ, বাংলা বিভাগ, অর্থনীতি বিভাগ, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগ, ইংরেজি বিভাগ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, রসায়ন পরিবার, পদার্থ বিজ্ঞান সমিতি, লোক প্রশাসন সমিতি, ভূগোল ও পরিবেশ সমিতি, সিভিল ইঞ্জিনিয়ারিং সমিতি, আইসিই অ্যাসোসিয়েশন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী পরিষদ, রোভার স্কাউটস গ্রুপসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা জ্ঞাপন শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, পরিবহন প্রশাসক, গেস্ট হাউজ প্রশাসক, বিভাগীয় চেয়ারম্যানগণ, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান স ালনা করেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ্।

এদিকে ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে সকাল ১১ টায় শহীদ বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী বলেন, পাকিস্তানী হানাদার বাহিনী যখন বুঝতে পারে তারা পরাজয় বরণ করতে যাচ্ছে, তখন এদেশের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যায় মেতে উঠে। বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই বিজয়ের প্রাক্কালে এদেশীয় রাজাকার, আলবদর, আলশামসদের সহযোগিতায় ঘৃণ্য এ হত্যাকান্ড চালায়। বুদ্ধিজীবীদের হত্যাকারী যারা বিদেশে পালিয়ে আছে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তিনি সরকারের কাছে আহবান জানান।
অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল আলম, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম, শেখ হাসিনা হলের প্রভোস্ট লায়লা আরজুমান্দ বানু, সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন, সেকশন অফিসার ওলিউল্লাহ। আলোচনা সভা স ালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. রওশন ইয়াজদানী।বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে