বুধবার প্রকাশিত প্যারাডাইস পেপারসের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে ২০ জন বাংলাদেশির নাম। জানিয়েছে ‘ইন্টারনেশনাল কনসোরর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস’ (আইসিআইজে)।

প্যারাডাইস পেপারস কেলেঙ্কারির নতুন তালিকায় এসেছে বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরসহ ২০ বাংলাদেশির নাম। মাল্টায় তার নামে নিবন্ধিত রয়েছে ‘ভেনাস ওভারসিজ হোল্ডিং’ নামে একটি অফশোর কোম্পানি। এই কেলেঙ্কারির প্রথম ধাপে আব্দুল আউয়াল মিন্টুর পরিবারসহ ১১ বাংলাদেশির নাম প্রকাশ করে অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন- আইসিআইজে। এই ব্যবসায়ীরা কর ফাঁকি দিতে ইউরোপের দেশ মাল্টায় কোম্পানি খুলেছেন, আইসিআইজে এর ওয়েবসাইটে গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রকাশিত ডকুমেন্টে ৮৫ হাজার প্রতিষ্ঠান এবং ১ লাখ ১০ হাজার ব্যক্তির নাম আছে।

এর আগে গত বছরের নভেম্বরে প্যারাডাইস পেপারসের প্রথম কিস্তি প্রকাশ করা হয়। তখন ১০ বাংলাদেশির নাম এসেছিল। বিএনপি নেতা আবদুল আউয়ার মিন্টুসহ তার পরিবারের সদস্যদের নাম তাতে ছিল। আইসিআইজে জানিয়েছে, সব মিলিয়ে এখন পর্যন্ত এই কেলেঙ্কারিতে প্রায় ৮ লাখ কোম্পানি বা প্রতিষ্ঠান এবং ৭ লাথ ২০ হাজারের বেশি ব্যক্তির কর ফাঁকির তথ্য পাওয়া গেছে।

ডেস্ক রিপোর্ট, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে