আজ (বুধবার) সন্ধ্যা আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে খালেদার রায় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি অপরাজনীতি করছে বলেও মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়ার মন্তব্যের প্রতিক্রিয়া আওয়ামী লীগের সংবাদ সম্মেলনের শুরুতেই জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত মামলার লিখিত তথ্যচিত্র তুলে ধরেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর তিনি বলেন, ‘রায় নেতিবাচক হলে বিএনপি মেনে নেবে না। প্রধানমন্ত্রী রায় লিখে দিয়েছেন- এ ধরনের কথা কি আদালত অবমাননার শামিল নয়? তবে হ্যাঁ, তার (খালেদা জিয়া) বিরুদ্ধে যদি রায় হয় তবে তিনি শেষ পদক্ষেপ হিসেবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। তিনি দয়াবান মানুষ, ক্ষমা করলেও করতে পারেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,আমাদের দুর্ভাগ্য কোন ধরনের ভবিষ্যৎ রেখে যাচ্ছি। কোন ধরনের নোংরা রাজনীতির প্র্যাকটিস বিএনপি করছে। পৃথিবীতে আগে কখনো এমন হয়নি। এ ধরনের সংস্কৃতি অনুসরণ করা হলে ফলাফল ভালো হবে না। তিনি বলেন, খালেদা জিয়া যখন বলেন- সেনাবাহিনী আর পুলিশ প্রশাসন তাদের পক্ষে আছে, তবে কেন বিএনপি ভয় পায়।
ডেস্ক রিপোর্ট, বিডি টাইম্স নিউজ





























