তিন বছর বিরতির পর আবার শুরু হচ্ছে রিয়ালিটি শো লাক্স-চ্যানেল আই সুপারস্টার। রূপের পাশাপাশি মেধা ও মননের পরিচয় দিয়ে সারা দেশ থেকে বাছাইকৃতদের মধ্য থেকে একজন হবেন সুপারস্টার। আড়াইশো প্রতিযোগী নিয়ে আজ থেকে শুরু হয়েছে অডিশন।

শুরু হয়েছে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযগিতার অডিশন রাউন্ড। এবারের থিম ‘দেখিয়ে দাও অদেখা তোমায়’। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বারো হাজার অংশগ্রহণকারীদের মধ্য থেকে ২৫০ জন প্রতিযোগীকে বাছাই করে শুরু হয়েছে অডিশন।বাছাইকৃতদের মধ্য থেকে ৬০ জনকে নির্বাচিত করবেন ৬ জন বিচারক। ৬ ফেব্রুয়ারি থেকে প্রধান বিচারকদের সম্মুখীন হবেন তারা। শুরু হবে বুট ক্যাম্প। অডিশনে প্রতিযোগীদের মধ্যে রয়েছে উৎকণ্ঠা, ইয়েস কার্ড প্রাপ্তদের মধ্যে আছে উত্তেজনা।আয়োজকরা বলছেন, শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, নারীর ভেতরের শক্তি, সাহস আর অদেখা সত্তাকে বের করে আনতেই এই প্রতিযোগিতা। বাধা পেরিয়ে যাবার ক্ষমতা ও আত্মবিশ্বাসই এনে দিবে সুপারস্টার খেতাব।

এবারের লাক্স সুপার স্টার ক্রাউন বিজয়ীর জন্য থাকছে একটি ব্র্যান্ড নিউ গাড়ি ও পাঁচ লাখ টাকা।

বিনোদন ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে