আমদানি বন্ধ হয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের সোনা-মসজিদ স্থলবন্দরের। ভারত থেকে পাথর আমদানি করতে না চাওয়ায় কোনো পণ্যই রপ্তানি করছেন না ভারতের ব্যবসায়ীরা।সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশীদ জানান, ভারত থেকে পাথর আমদানি না করলে কার্যক্রম বন্ধ রাখতে রোববার চিঠি পাঠায় ভারতীয় রপ্তানিকারকরা। এতে সকাল থেকে কোনো পণ্যই আসেনি সোনামসজিদ স্থলবন্দরে। সাধারণত বেলা ১১ টার পর থেকে পণ্য আমদানি শুরু হয় এই বন্দরে। পাথরের সঙ্গে আবর্জনা বেশি থাকায় গত এক সপ্তাহ ধরে পাথর আমদানি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন বন্দরের ব্যবসায়ীরা।
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























