মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও যগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান এর নির্দেশে গাংনী বাজারে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সচেতন মূলক অভিযান ও মাস্ক বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে গাংনী বাজারের বিভিন্ন স্থানে মাস্ক ও সচেতন মূলক প্রচারনা করা হয়। গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা বিপ্লব হোসেনর নেতৃত্বে সচেতনতা মূলক কর্মসূচি ও মাস্ক বিতরণ করা হয়। কর্মসূচি উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান, আসাদুল, ওবায়দুর, জাহাঙ্গীর আলম, প্লাবন, শিমুল, সজীব, তুহিন, ইলিয়াস, নয়ন, মোস্তাফিজ, আবুল বাশার, আবিরসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে