ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে চলছে কিংবদন্তী নজরুল সঙ্গীত শিল্পী সোহরাব হোসেন স্মরণে ১০দিনব্যাপী‘বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন-২০১৮’। নজরুল একাডেমীর আয়েজিনে গত ২৬ জানুয়ারি সিরাজগঞ্জ থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ নজরুল একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠানমালার ৭ম দিনের অনুষ্ঠান হবে চট্টগ্রামে ডিসি হিলের নজরুল স্কয়ারে এবং আগামী শুক্র ও শনিবার ৯ম ও ১০ দিনের অনুষ্ঠান হবে ফেনীতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে।
অগ্নিবীণা সংস্থার শিল্পী প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন : অনসূয়া মুখোপাধ্যায় (পুরোধা শিল্পী ও পরিচলিকা), সুসীমা দাস (শিল্পী), সুকন্যা কর্মকার (শিল্পী), ড. শ্রেয়া দত্তরায় (শিল্পী), দেবশ্রী মুখার্জী(শিল্পী), রুমনা মাইতি (শিল্পী), শবরী কর চৌধুরী (শিল্পী), পৌষালী রায় (শিল্পী), দীপা দাশ (শিল্পী),সুমনা লায়েক (শিল্পী), জয়শ্রী ভট্টাচার্য (শিল্পী), শুভেন্দু দাস (শিল্পী), শ্রী সুজিত লায়েক (শিল্পী), শ্রী নরেন্দ্রনাথ সরকার (শিল্পী), শংকর কুমার ম-ল (শিল্পী), মঞ্জুষা চক্রবর্তী (শিল্পী), কামাক্ষা লাল দে (তবলা সঙ্গতকার) এবং দলপতি- রবীন্দ্রনাথ মুখার্জী (সংস্থা পরিচালক)।
বিনোদন ডেস্ক, বিডি টাইম্স নিউজ














