দিনভর নানা আয়োজন আর উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ভালোবাসার আজিমপুর কলোনীর মিলনমেলা প্রাণের মেলা-২০১৮। মূলত লামিসা ইশরার ইসলাম (লাকী) একসময় আজিমপুর কলোনী বা সেখানে নিত্য আড্ডা দেয়া পুরনো সব বন্ধু, সিনিয়র. জুনিয়রদের সাথে যোগাযোগের এক মেলবন্ধন তৈরী করতেই ফেইসবুকে ভালোবাসার আজিমপুর কলোনী নামক একটি গ্রুপ খুলে। পরবর্তীতে খুব অল্প সময়ের মধ্যে এই গ্রুপটি প্রাক্তন আজিমপুর কলোনীবাসীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায়। বর্তমানে তাদের সদস্য সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার যারা সকলেই কোন না কোন সময়ে আজিমপুর কলোনীতে বসবাস করতো। এরপর কয়েকজন মিলে তারা একটি মিলনমেলার উদ্যোগ নেয়। ২৬ জানুয়ারি শুক্রবার আজিমপুর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো এই মিলনমেলা। প্রায় পাঁচ শতাধিক নানা বয়সী রেজিস্ট্রেশন করা প্রাক্তন কলোনীবাসীর অনেক বছর পর দেখা হওয়ার কারণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছিলো। দিনব্যাপী স্মৃতিচারণ, শিশুদের জন্য আয়োজন, লাকী আখন্দ, হ্যাপী আখন্দ, আজম খানসহ অনেকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সকলেই। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর পর র্যাফেল ড়্র দিয়ে শেষ হয় এই মিলনমেলা।
গাজী মামুন
বিশেষ প্রতিনিধি, বিডি টাইমস্ নিউজ














