ঘোষণা করা হলো ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড- অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা। এবার পুরস্কার দৌড়ে এগিয়ে আছে দ্য শেপ অফ ওয়াটার।

সিনেমাটি পেয়েছে সর্বোচ্চ ১৩টি মনোনয়ন। আটটি মনোনয়ন পেয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত সিনেমা ডানকার্ক এবং সাতটি মনোনয়ন পেয়ে এরপরই রয়েছে চলতি বছরের গোল্ডেন গ্লোব পুরস্কারপ্রাপ্ত সিনেমা থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি। সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন ক্রিস্টোফার নোলান, জর্ডান পিল, গ্রেটা গারউইগ, পল থমাস অ্যান্ডারসন ও গুইলের্মো দেল তোরো। সেরা অভিনেতার দৌড়ে রয়েছেন টিমোথি শালামে, ড্যানিয়েল ডে লুইস, ড্যানিয়েল কালুয়া, গ্যারি ওল্ডম্যান ও ডেনজেল ওয়াশিংটন। সেরা অভিনেত্রীর মনোনয়ন তালিকায় রয়েছেন স্যালি হকিন্স, ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড, মারগট রবি, সায়রসে রোনান ও মেরিল স্ট্রিপ।

আগামী ৪ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যান্জেলসের ডলবি থিয়েটারে বসছে ৯০তম অস্কারের জমকালো আসর। গত বছরের মতো এবারও সঞ্চালকের দায়িত্বে থাকবেন কমেডি তারকা জিমি কিমেল।

অনলাইন ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে