
রাজধানীর বাসগুলোতে গাদাগাদি করে তোলা হচ্ছে যাত্রী, ৬০’শতাংশ বাড়তি ভাড়া আদায় করছে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহারসহ করোনা স্বাস্থ্যবিধির কোনো নির্দেশনাই মানছে’ই না অধিকাংশ যাত্রী ও পরিবহন শ্রমিকরা। গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে নজরদারি বাড়ানোর তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। প্রায় দেড় মাস বন্ধ থাকার পর করোনা স্বাস্থ্যবিধি মানার শর্তে গণপরিবহন চালু হলেও রাজধানীতে মানা হচ্ছে না কোন শর্ত। মাস্ক না পরেই চলাচল করছেন বেশিরভাগ যাত্রী, মাস্ক নেই চালক-সহকারির মুখেও। হাত জীবাণুমক্ত করে যাত্রী তোলা হচ্ছে না কোন বাসেই।
সরেজমিন দেখা গেছে, ৬০’ভাগের চেয়েও বেশি ভাড়া আদায় করা হলেও বাসে যাত্রী তোলা হচ্ছে গাদাগাদি করে। শারীরিক দূরত্বের তোয়াক্কা না করে স্বাভাবিক সময়ের মতো জীবনের ঝুঁকি নিয়েই বাসে উঠছে মানুষ।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এম এ আজিজ জানান, গণপরিবহনে এভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করতে থাকলে করোনা সংক্রমণ আবারো ভয়াবহভাবে বাড়তে পারে বলে। এখন রাজধানীতে সংক্রমণ হার কম আছে। যদি স্বাস্থ্যবিধি না মানা হয় তাহলে পরিস্থিতি আবারো ভয়াবহ হতে পারে। এদিকে করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় চলমান লকডাউনের মেয়াদ ১৬’ই জুন পর্যন্ত বাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























