
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি)’র ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ গোলাম রাব্বানীকে নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর নির্দেশে সোমবার (৩১’শে মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল এএফডবিউসি, পিএসসি (অব.) স্বাক্ষরিত এক আদেশে এই নিয়োগ প্রদান করেন। এই নিয়োগ আদেশ(৩১’শে মে) তারিখ অপরাহ্ন থেকে কার্যকর হবে।
এছাড়া সহকারী প্রক্টর হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সানজিদ ইসলাম খান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমা আক্তারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। বেরোবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর এর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক আদেশে এই নিয়োগ প্রদান করা হয়।
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























