বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার (৩১’শে মে ২০২১) সকালে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী’র নেতৃত্বে আনন্দ র‌্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতির পাদদেশে এসে শেষ হয়। র‌্যালি শেষে ভার্চুয়াল কক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে নিয়ে কেক কাটেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। কেক কাটার পর ভার্চুয়াল কক্ষে এক আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম। সবাইকে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানিয়ে মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, দেশ-বিদেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ মানসম্পন্ন গবেষণা করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়িয়েছে। তাছাড়া অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ বিশ্বমানের সুযোগ সুবিধা ভোগ করতে পারবে এবং এর সুফল ভোগ করবে কুমিল্লা জেলাসহ সমগ্র বাংলাদেশ। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের জন্য আহবান জানাচ্ছি। তিনি আরও বলেন, কোভিট-১৯ পরিস্থিতির কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবসটি জাঁকজমকপূর্ণভাবে উদ্ধযাপন করতে পারিনি। আগামীতে আরও বড় পরিসরে বিশ্ববিদ্যালয় দিবস উদ্ধসঢ়;যাপন করবো।

মাননীয় ট্রেজারার অধ্যাপক মোঃ আসাদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের আলোয় আলোকিত হয়ে ২৫০’একরের ক্যাম্পাস থেকে গ্র্যাজুয়েট হয়ে দেশ ও জাতির সেবা করার জন্য শিক্ষার্থীদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে এক হয়ে সততার সহিত দায়িত্ব পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ আবু তাহের বলেন, বিশ্ববিদ্যালযকে পবিত্র ভূমি মনে করে এটিকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য সবাইকে উদাত্ত আহবান জানাচ্ছি। মাননীয় উপাচার্যের নেতৃত্বে মেগা প্রকল্প বাস্তবায়ন হলে আমরা সবাই এর সুফল ভোগ করতে পারবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রক্টর, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টগণ, কুবি শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, ১৫ পেরিয়ে ১৬তম বর্ষে পদার্পন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ২৮’শে মে বিশ্ববিদ্যালয় দিবস হলেও করোনা পরিস্থিতির কারণে আজ ৩১ মে সংক্ষিপ্ত পরিসরে এ দিবস উদ্ধযাপন করা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে