শতভাগ প্রস্তুত না হলেও আগামীকাল শুরু হচ্ছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ মুহূর্তের সাজ সজ্জায় ব্যস্ত মেলা সংশ্লিষ্টরা। গেলবারের থেকে এবার বেশি রপ্তানি আদেশ পাওয়ার আশা রপ্তানি উন্নয়ন ব্যুরোর। মেলার সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্ট আয়োজকরা।

দেশেকে সমৃদ্ধ অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্য সম্প্রসারণে নতুন রপ্তানি বাজার খুজে বের করার পাশাপাশি দক্ষতা ও পণ্যের মান বাড়ানোরও তাগিদ দেন তিনি। দুপুরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনের অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

রপ্তানি আদেশ বাড়ার আশা নিয়ে শুরু হয়েছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্ট আয়োজকরা। এবার রপ্তানি আদেশ আগের থেকে ভালো হবে বলে আশা করছে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুরো মেলা প্রাঙ্গনে থাকছে ১০০টি সিসিটিভি ক্যামেরা। মেলায় ১৪ ক্যাটাগরিতে দেশ-বিদেশের ৫২০টি স্টল ও প্যাভিলিয়ন থাকছে।
ছবি ঃ বাসস থেকে সংগৃহীত
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























