চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙরে ভাসমান জেটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ পেল নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান পাবলিক ডোমেন আরকিটেকটেন। আজ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
চুক্তি অনুযায়ী আগামী ছয়মাসের মধ্যে ভাসমান জেটির প্রকৌশল ও অর্থনৈতিক সমীক্ষা যাচাই শেষে প্রতিবেদন জমা দেবে। সম্ভাব্যতা যাচাইয়ে খরচ হবে প্রায় আট কোটি টাকা। বন্দর কর্তৃপক্ষ বলছে, বহির্নোঙ্গরে সারা বছর যাতে দিন রাত মাল ওঠানামার কাজ করা যায়, সে লক্ষ্যেই ভাসমান জেটি নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।
জেটিটি তৈরি হলে লাইটার জাহাজের সংকট কাটানোর পাশাপাশি বন্দরের সার্বিক কার্যক্রম জোরদার হবে বলেও আশা করছে কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান খালেদ ইকবাল এবং পাবলিক ডোমেনের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পিটার ফিজডর চুক্তিতে স্বাক্ষর করেন।
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























