রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে আগামী ১৯ জানুয়ারি বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে একথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব মিলে এখন পর্যন্ত প্রায় সাড়ে আট লাখ রোহিঙ্গার তালিকা মিয়ারমারকে দিয়েছে বাংলাদেশ। মিয়ানমার ৪২ হাজার রোহিঙ্গাকে যাচাই বাছাই করে তার তালিকা দিয়েছে বাংলাদেশকে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের আন্তরিকতার অভাব তাদের রয়েছে মন্তব্য করে আব্দুল মোমেন বলেন, ‘এই বিষয়ে বাংলাদেশ এখনো আশাবাদী।’

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন ও নিপীড়নের মুখে দেশটি থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় সাত লক্ষাধিক রোহিঙ্গা। এরপর থেকেই বিশাল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশ সরকারের আশ্রয়ে রয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের সঙ্গে চুক্তি হলেও তা এখনও আলোর মুখ দেখেনি।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে