বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হয়েছে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ। প্যারেডে উপস্থিত থেকে সালাম ও অভিবাদন গ্রহন করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয় প্যারেডের আনুষ্ঠানিকতা। সাড়ে ১০টার দিকে প্যারেড মঞ্চে আসেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তাদের সম্মতি নিয়ে প্যারেড শুরু হয়। খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন রাষ্ট্রপতি হামিদ।

তিন বাহিনীর সদস্যদের পাশপাশি প্যারেডে অংশ নিচ্ছে পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনী। প্যারেডে সবার নজর কাড়ে বিমানবাহিনীর প্যারাকমান্ডোদের প্রদর্শনী। সবার নজরকারে প্যারেডে অংশ নেয়া ব্যান্ড বাদক অশ্বারোহী দলের প্রদর্শন।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























